Last Updated:
বীরভূম: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে এই বছর সাড়ম্বরে পালিত হয়েছে বোলপুর শান্তিনিকেতন ঐতিহ্যবাহী পৌষ মেলা। ঠিক পৌষ মেলা যেমন এ বছর ঐতিহ্যবাহী ভাবে আয়োজন করা হয়েছিল তেমনই সবাই ভেবেছিল এ বছর পুরনো ছন্দে আবার ফিরবে বোলপুর শান্তিনিকেতনের বসন্ত উৎসব। তবে এবছরও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বসন্ত উৎসবে প্রবেশের অনুমতি মিলবে না সাধারণ মানুষের। গত বছরের মতই শুধুমাত্র বিশ্বভারতীর ছাত্র ছাত্রী এবং শিক্ষকরাই নিজেদের মধ্যে এই উৎসব পালন করবেন। শুক্রবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: রাজ্যের আবহাওয়ার ম্যাজিক! আগামী সপ্তাহেই জেলায় জেলায় প্রবল বৃষ্টি, বিরাট আপডেট
বোলপুর শান্তিনিকেতনের বিশ্বভারতীর ঐতিহ্যবাহী বসন্তোৎসবে এক সময় দেশ থেকে বিদেশের পর্যটকদের সমাগম হত। প্রসঙ্গত, ২০২০ সালের পর থেকে নানা কারণে সেই উৎসবে সাধারণ মানুষের প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়। ২০২৩ এবং ২০২৪ সালেও শুধুমাত্র বিশ্বভারতীর পড়ুয়া, শিক্ষক ও আধিকারিকদের উপস্থিতিতে বসন্ত উৎসব পালন করা হয়। এবারও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দোলের আগেই এই উৎসব অনুষ্ঠিত হবে।
অন্যদিকে বসন্ত উৎসব ‘উন্মুক্তভাবে’ না হওয়ায় হতাশ স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ব্যবসায়ীরা। তাঁদের আশঙ্কা, এভাবেই যদি প্রতিবছর ছাত্র শিক্ষকদের নিয়েই পালিত হয়, তাহলে আগামীদিনে আন্তর্জাতিক মানের এই উৎসব হারিয়ে যেতে পারে। বিশ্বভারতীর তত্কালীন উপাচার্য বিদ্যুত্ চক্রবর্তী অবসর নেওয়া পর পৌষমেলা ফিরেছে মেলার মাঠেই। অনেকে আশা করেছিলেন, বসন্ত উৎসবও ফিরবে একই ভাবে। কিন্তু সেটা সম্ভব নয় জানিয়ে দেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে।
আরও পড়ুন: চিনকে ঠেকাতে যুদ্ধবিমান কিনবে দিল্লি, কিন্তু ভারতের ১০০ টাকা মানে চিনের কত জানেন? চমকে উঠবেন
জানা যায় ২০১৯ সালে দোলের আগের দিন শেষ রাত থেকেই শান্তিনিকেতনের রাস্তায় প্রবল যানজট সৃষ্টি হয়েছিল। হাজার হাজার পর্যটক বিশ্বভারতীতে বসন্ত উৎসবে যোগ দিতে গিয়েছিলেন। ভিড়ের চাপে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। সেই ঘটনার পরেই বসন্ত উৎসবে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করার উদ্যোগ নেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। পরপর দু’বছর করোনা অতিমারির কারণে সরকারি নিষেধাজ্ঞা ছিল। তার পরেও বিশ্বভারতীতে বসন্ত উৎসবের স্বাভাবিক ছবি ফেরেনি। এবারও বিশ্বভারতীর বসন্ত উৎসব স্বাভাবিক ছন্দে না ফেরাতে হতাশ পর্যটকেরা।
Kolkata,West Bengal
February 16, 2025 12:24 AM IST
Next Article
South Dinajpur News: দোকানে কিনতে হবে না! বাড়িতেই বানিয়ে ফেলুন ভেজালমুক্ত ডালের বড়ি তৈরি