মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা বাঘায় মাদকদ্রব্য সহ গ্রেপ্তার ১ জন দেশে হামের উপসর্গে প্রাণ হারাল আরও ৬ শিশু সাউথইস্ট ইউনিভার্সিটিতে সীরাতুন নবী (সা.) উপলক্ষ্যে আলোচনা ও দোয়া নেপালের একটি বাড়ি থেকে শিশুসহ ২৪ জনের মরদেহ উদ্ধার Allu Arjun On Playing A Woman, Wearing Sari In Pushpa 2: ‘Most Alpha Thing I’ve Ever Done’ | Telugu Cinema News ‘Other than occasional fights’: Argentina’s first Haiti-born U-17 player Kiki Ramos speaks out on racism claims | Football News লংমার্চ উপলক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময় আমাদের নবী দামি হওয়াতে আমরাও দামি হয়েছি-কর্ণফুলীতে অধ্যক্ষ মাওলানা মাহমুদ হাসান চৌধুরী স্ত্রী ও নামে বেনামে কোটি কোটি টাকার সম্পদের মালিক ‘কর অঞ্চল-৬’ এর নোটিশ সার্ভার শ্রীবরদীর লিটন মিয়া

Battlegrounds Mobile India: প্রি-রেজিস্ট্রেশন শুরু হচ্ছে এই তারিখ থেকে, মিলছে লোভনীয় পুরস্কারও

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৬ জুন, ২০২১
  • ৩৫০ সময় দেখুন
Battlegrounds Mobile India: প্রি-রেজিস্ট্রেশন শুরু হচ্ছে এই তারিখ থেকে, মিলছে লোভনীয় পুরস্কারও


Battlegrounds Mobile India: দিন পাঁচেক আগেই খবর মিলেছিল যে এই মাস থেকেই এই দেশে Battlegrounds Mobile India গেমের প্রি-রেজিস্ট্রেশনের কাজ শুরু হয়ে যাবে। এই ব্যাপারে খুব বেশি দেরি করবে না গেম প্রস্তুতকারী সংস্থা Krafton। কেন না, এই প্রি-রেজিস্ট্রেশনের দু’টো সুবিধা রয়েছে। প্রি-রেজিস্ট্রেশনের কাজটা সেরে ফেললে গেম সংক্রান্ত সব নোটিফিকেশন সময়ে সময়ে পৌঁছতে থাকে খেলুড়েদের কাছে। অন্য দিকে, গেম প্রস্তুতকারক সংস্থারও একটা লাভ হয়। তারা একটা স্পষ্ট হিসাব পেয়ে যায় যে ঠিক কী পরিমাণে গেমাররা তাদের উদ্যোগকে সমর্থন করছেন। এই সূত্র ধরে গেম ডেভেলপমেন্ট এবং ব্যবসায়িক দিক পরিচালিত হয়।

এর আগে খবর মিলেছিল যে চলতি বছরের জুন মাসে এই দেশে লঞ্চ হতে চলেছে Battlegrounds Mobile India। আর লঞ্চের অন্তত দিন দশেক আগে থেকেই শুরু হয়ে যাবে প্রি-রেজিস্ট্রেশন। তবে আপাতত যা দেখা যাচ্ছে, একটু বেশিই যেন তাড়াহুড়ো করছে এই ব্যাপারে Krafton। এই সংস্থার তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে চলতি মাসের ১৮ তারিখ থেকেই Battlegrounds Mobile India গেমের প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়ে যাচ্ছে। তাহলে কি বলতে হবে যে গেম লঞ্চ করার জন্য জুন মাস পর্যন্তও অপেক্ষা করতে হবে না? দুর্ভাগ্যজনক ভাবে এখনই গেম লঞ্চের কোও তারিখ ঘোষণা করেনি Krafton, ফলে এই বিষয়ে স্পষ্ট করে কিছু বলা যাবে না।

Krafton আপাতত Battlegrounds Mobile India গেমের রেজিস্ট্রেশন বিষয়ে যা জানিয়েছে তা হল এই যে যাঁরাই এই প্রি-রেজিস্ট্রেশনে হিসসা নেবেন, তাঁদের সংস্থার তরফ থেকে একটা পুরস্কার বা গেম খেলার কাজে লাগবে এমন কিছু লোভনীয় রিওয়ার্ড পয়েন্ট অফার করা হবে। এই সব রিওয়ার্ড পয়েন্ট গেম খেলার সময়ে ক্লেইম করতে পারবেন গেমাররা। শর্ত শুধু দু’টো- গেমারদের বয়স হতে হবে ১৮ বছরের উপরে। যাঁদের বয়স এখনও ১৮-র ঘর পেরোয়নি, প্রি-রেজিস্ট্রেশন তো বটেই, গেম খেলার জন্যও তাঁদের অভিভাবকের অনুমতি প্রয়োজন হবে। এমন কেউ অভিভাবকের অনুমতি ব্যতিরেকে প্রি-রেজিস্ট্রেশন রলে পরে সেই বিষয়ে যদি কোনও অভিযোগ জমা পড়ে, তাহলে সেই রেজিস্ট্রেশন খারিজ করে দেবে Krafton, প্রি-রেজিস্ট্রেশন করা থাকলেও ওই আইডি দিয়ে গেম খেলা যাবে না।

আর দ্বিতীয় শর্ত? সেটা হল Google Play Store-এর ব্যবহার! এর আগে জানা গিয়েছিল যে ভারতের জন্য বিশেষ ভাবে তৈরি Battlegrounds Mobile India প্রি-রেজিস্ট্রেশনের সুবিধা অ্যান্ড্রয়েড এবং iOS উভয় ইউজাররাই পাবেন। কিন্তু Apple ইউজারদের বিষয়ে এখনও পর্যন্ত কোনও কিছু স্পষ্ট করে জানায়নি Krafton। শুধু জানিয়েছে যে গেমের প্রি-রেজিস্ট্রেশন আর গেম ডাউনলোড করা, এই দুই কাজই সারতে হবে Google Play Store-এর মাধ্যমে, ১৮ মে থেকে এই সুযোগ পাবেন ইউজাররা।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর