শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

BCCI New President Mithun Manhas: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক | খেলা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৫২ সময় দেখুন


Last Updated:

সিএবি থেকে সৌরভ এবং পঞ্জাব থেকে হরভজন সিং-এর মতো প্রাক্তন ক্রিকেটার এবার বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করলেও তাঁদের নাম সভাপতি পদে ভাবা হল না।

Rapid Read
বিসিসিআই সভাপতি হওয়ার দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন৷বিসিসিআই সভাপতি হওয়ার দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন৷
বিসিসিআই সভাপতি হওয়ার দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন৷

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)-এর সভাপতি পদে সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রত্যাবর্তন ঘটবে কি না, তা নিয়ে শুরু হয়েছিল জল্পনা৷ এমন কি, নাম শোনা যাচ্ছিল প্রাক্তন তারকা স্পিনার হরভজন সিং-এর৷ যদিও সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

জম্বু কাশ্মীর থেকে বিসিসিআই-তে প্রতিনিধিত্ব করছেন মিঠুন। আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও ভারতীয় এ দল, আইপিএল ও দিল্লির হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেছেন তিনি।

নতুন বিসিসিআই সভাপতি মিঠুন মানহাস৷

সূত্রের খবর, বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই বিসিসিআই-এর সভাপতি পদে বসতে চলেছেন মিঠুন৷ রবিবার অর্থাৎ আজ ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি পদে মনোনয়ন জমা দেবেন তিনি। সিএবি থেকে সৌরভ এবং পঞ্জাব থেকে হরভজন সিং-এর মতো প্রাক্তন ক্রিকেটার এবার বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করলেও তাঁদের নাম সভাপতি পদে ভাবা হল না।

মিঠুনের সঙ্গে বিসিসিআই সভাপতি হওয়ার দৌড়ে ছিলেন ভারতের হয়ে দুটি টেস্ট খেলা কর্ণাটকের প্রতিনিধি রঘুরাম ভাট। রঘুরামকে সম্ভবত কোষাধক্ষ্য করা হচ্ছে। রাজীব শুক্ল সহ-সভাপতি থাকবেন। আইপিএল গভর্নিং কমিটি চেয়ারম্যান পদে থেকে যাচ্ছেন অরুণ সিং ধুমাল।

বাংলা খবর/ খবর/খেলা/

BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর