বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

Bengal BJP: বিজেপির ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন নিয়ে তুলকালাম! উত্তপ্ত ভবানীপুর, সুকান্তর বাইক মিছিলে গণ্ডগোল, মাল্যদান শুভেন্দুর West Bengal News BJP Celebrated West Bengal Day in several places Sukanta Majumdars bike procession raised chaos as police stopped them

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৩১ সময় দেখুন


শুক্রবার বেলা একটা নাগাদ ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে পৌঁছন সুকান্ত মজুমদার । পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদানের পরেই বাইক মিছিল ভিড়ে বচসা বাধে বলে অভিযোগ। ভিড় ঠেলে এগোনোর চেষ্টা করলেও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। মহিলা পুলিশকর্মীদের দিয়ে বাইক আটকে দেওয়া হয়, এমন ছবিও ধরা পড়েছে।

প্রসঙ্গত, ২০ জুন দিনটি গোটা দেশ জুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে পালন করার নির্দেশিকা দেওয়া হয়েছে। রাজ্যের শাসক দল তৃণমূল এই নির্দেশিকার বিরোধিতা করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় সাফ জানিয়ে দেন, ১ বৈশাখ ছাড়া অন্য কোনও দিন ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন হবে না।

‘পশ্চিমবঙ্গ দিবস’ নিয়ে তৃণমূল-বিজেপি তরজা এবারেও শুরু হয়েছিল আগেই । এবারও ২০ জুন ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন করতে চাইলে এদিন মুখ্য়মন্ত্রী বলেন, বাংলার প্রতিষ্ঠা দিবস, বাংলা ঠিক করবে না, আপনারা ঠিক করবেন? পয়লা বৈশাখ, বাংলার প্রতিষ্ঠা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। বিধানসভায় আইন পাস হয়েছে। ২০-শে জুন, বিজেপির ইচ্ছামতো চাপিয়ে দেওয়া জিনিস।

যদিও বিজেপির তরফে শুক্রবার সকালেই ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন করতেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করেন বিজেপির নেতা-কর্মীরা। পরিকল্পনা ছিল, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ি থেকে বিজেপির ওই মিছিল যাবে নেতাজি ভবন। সেই মতো বাইকে চেপে এগোনোর চেষ্টা করেন বিজেপি কর্মীরা। তারপরই তাঁদের পুলিশ বাধা দেয়।

এরপরই সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার একা বাইকে চেপে এগোতে থাকেন। পিছনে ছিল তাঁর নিরাপত্তারক্ষীরা। এই পরিস্থিতিতে বিজেপি কর্মীরা রীতিমতো ক্ষোভ প্রকাশ করতে থাকেন। তাঁরা প্রশ্ন তোলেন, কেন নেতাজির বাড়ি যাওয়ার পথে আটকাবে পুলিশ?

এর আগে বৃহস্পতিবারই বজবজে গিয়ে বাধার মুখে পড়তে হয় সুকান্ত মজুমদারকে। তাঁর দিকে জুতো ছোড়া হয় বলেও অভিযোগ। ওই ঘটনার কথা জানিয়ে ইতিমধ্যেই লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তিনি। একজন সাংসদের সঙ্গে কীভাবে এমন আচরণ করা হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

অন্যদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ অনুযায়ী রাজভবনে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস। রাজ্যপালের অনুপস্থিতিতেই পালিত হল পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস। রাজভবনে থাকলেও তিনি এই অনুষ্ঠানে থাকলেন না। ১১৬ জন আমন্ত্রিত অতিথি ছিল এই অনুষ্ঠানের জন্য। নাচ,গান বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমেই পালিত হল রাজভবনে এই পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস।

তবে রাজভবনের তরফে স্পষ্ট বলা হয়েছে পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠা দিবসের পালনের অনুষ্ঠানের কোন ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি সোশ্যাল সাইট বা কোনও জায়গায় পাঠানো যাবে না। তার জন্য এদিনের প্রোগ্রামের কোনও ভিডিওগ্রাফি করার অনুমতি দেয়নি রাজভবন, এমনটাই সূত্রের খবর।

বাংলা খবর/ খবর/কলকাতা/

Bengal BJP: বিজেপির ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন নিয়ে তুলকালাম! উত্তপ্ত ভবানীপুর, সুকান্তর বাইক মিছিলে গণ্ডগোল, মাল্যদান শুভেন্দু



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর