বুধবার, ২০ মে ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :

Bengaluru Woman Death: জঞ্জাল ফেলার লরির ভিতরে বস্তা দেখে সন্দেহ, খুলতেই বেরিয়ে এল তরুণীর দেহ! বেঙ্গালুরুতে ভয়াবহ কাণ্ড

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৮৯ সময় দেখুন


Last Updated:

রবিবার সকালে স্থানীয় এক বাসিন্দাই জঞ্জাল ফেলতে এসে ওই বস্তাটি প্রথম দেখেন৷

এআই-এর সাহায্যে তৈরি প্রতীকী ছবি৷ এআই-এর সাহায্যে তৈরি প্রতীকী ছবি৷
এআই-এর সাহায্যে তৈরি প্রতীকী ছবি৷

জঞ্জাল ফেলার লরির ভিতর থেকে উদ্ধার হল এক অজ্ঞাতপরিচয় তরুণীর দেহ৷ চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বেঙ্গালুরুতে৷ ওই তরুণীর পা মুড়িয়ে তাঁর ঘাড়ের সঙ্গে বেঁধে রাখা ছিল৷

বেঙ্গালুরু পুরনিগমের একটি লরি যথন চান্নামমানাকেরের স্কেটিং গ্রাউন্ডের কাছে ট্রাকটির পিছনের অংশে জঞ্জাল ফেলার জায়গায় একটি বস্তার মধ্যে ভরে ওই তরুণীর মৃতদেহ ফেলে যাওয়া হয়৷ জানা গিয়েছে, মৃত ওই মহিলার বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে৷

পুলিশ জানিয়েছে, সম্ভবত শনিবার গভীর রাতেই ওই তরুণীর দেহ বস্তায় ভরে এনে ট্রাকটির ভিতরে ফেলে যাওয়া হয়৷ সিসিটিভি খতিয়ে দেখে পুলিশের অনুমান, রাত একটা থেকে তিনটের মধ্যে কেউ এসে বস্তায় ভরা দেহটি ওই জায়গায় ফেল যায়৷

রবিবার সকালে স্থানীয় এক বাসিন্দাই জঞ্জাল ফেলতে এসে ওই বস্তাটি প্রথম দেখেন৷ সন্দেহ হওয়ায় তিনি পুলিশে খবর দেন৷ পুলিশ এসে বস্তা খুলে তরুণীর দেহ উদ্ধার করে৷

প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, শ্বাসরোধ করে তরুণীকে খুন করা হয়েছে৷ দেহটি ময়নাতদন্তে পাঠিয়ে তরুণীর পরিচায় জানার চেষ্টা করছে পুলিশ৷ পাশাপাশি কে বা কারা তরুণীকে খুন করে জজ্ঞালের ট্রাকের মধ্যে দেহটি ফেলে গেল, সেই খোঁজও শুরু করেছেন তদন্তকারীরা৷

বাংলা খবর/ খবর/দেশ/

Bengaluru Woman Death: জঞ্জাল ফেলার লরির ভিতরে বস্তা দেখে সন্দেহ, খুলতেই বেরিয়ে এল তরুণীর দেহ! বেঙ্গালুরুতে ভয়াবহ কাণ্ড



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom