হেভি বাইকস (Heavy Bikes)-এর শখ রয়েছে যাঁদের এমন লোকজও এখন মাইলেজের চিন্তা করছেন। কারণ পেট্রোলের আকাশছোঁয়া দাম। তবে আমরা আপনাদের পাঁচটি এমন মোটরসাইকেলের খোঁজ দেব যেগুলি সেরা মাইলেজ দেবে। প্রথমেই বলা যাক TVS Sport -এর কথা। 109.7CC-এর এই বাইকের দাম ৫৭, ৩৩০ (এক্স শোরুম, দিল্লি)। কোম্পানি দাবি করে, এক লিটার পেট্রোলে এই বাইক ৯৫ কিমি পর্যন্ত মাইলেজ দিতে পারে।