আর থাকছে বিবির নিজস্ব রিকশা আর্ট। জুতো, চশমা, টিপ থেকে গৃহস্থালির সরঞ্জাম সবেতেই নজর কাড়ছে এই রিকশা আর্ট। তবে সবই ‘প্রকৃতি বান্ধব’ রঙ ও কাপড় দিয়ে তৈরি। বাংলাদেশের পঞ্চাশ বছরে বাংলাদেশের মাটির সোঁদা গন্ধ মাখানো এক ঝলক টাটকা বাতাস যেন বিবির এই প্রোডাকশন।