মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Bihar Assembly Elections 2025: ভোটে লড়ছেন লালুর ত্যাজ্য পুত্র তেজপ্রতাপ, কোন দলের প্রার্থী? বিহারে শোরগোল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ২৩৫ সময় দেখুন


Last Updated:

গত ২৬ মে অনুষ্কা যাদব নামে এক তরুণীর সঙ্গে তেজপ্রতাপের একটি ছবি প্রকাশ্যে আসার পর বিতর্কের সূত্রপাত৷

তেজপ্রতাপ যাদব৷ ছবি- পিটিআইতেজপ্রতাপ যাদব৷ ছবি- পিটিআই
তেজপ্রতাপ যাদব৷ ছবি- পিটিআই

বিহারের বিধানসভা নির্বাচনে নতুন মোড়৷ ভোটে লড়তে চলেছেন লালুপ্রসাদ যাদবের পুত্র তেজপ্রতাপ যাদব৷ এই তেজপ্রতাপকেই কিছুদিন আগে ত্যাজ্য পুত্র ঘোষণা করেছিলেন লালু৷ দল থেকেও বহিষ্কার করেছিলেন তাঁকে৷

শনিবার তেজপ্রতাপ ঘোষণা করেছেন, বিহারের বিধানসভা ভোটে মহুয়া কেন্দ্র থেকে লড়বেন তিনি৷ তবে কোনও দলের টিকিটে নয়, নির্দল প্রার্থী হিসেবেই ভোটে দাঁড়াবেন তেজপ্রতাপ৷ এর আগে এই মহুয়া বিধানসভা কেন্দ্রেরই বিধায়ক ছিলেন তিনি৷

সংবাদমাধ্যমকে তেজপ্রতাপ জানিয়েছেন, ভোটে প্রচারের জন্য তাঁর অনুগামী এবং সমর্থকরা তৈরি৷ তিনি বলেন, টিম তেজপ্রতাপ যাদব মানুষের কাছে পৌঁছনোর একটি মঞ্চ৷ আমি নিশ্চিত চাচা (নীতীশ কুমার) এ বারে আর মুখ্যমন্ত্রী হচ্ছেন না৷ যে দলই সরকার তৈরি করুক না কেন, তারা যদি যুবসমাজ, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থানের পক্ষে কথা বলে তাহেল তেজপ্রতাপ যাদব তাদের সমর্থন করবে৷ আমরা মহুয়া কেন্দ্র থেকে লড়াই করব৷ অনেক দলই ভোটে লড়ছে, তারা ইতিমধ্যেই জ্বলুনি টের পাচ্ছে৷

আরজেডি থেকে বহিষ্কারের পরই নিজের আলাদা রাজনৈতিক পরিচয় গড়ে তোলার চেষ্টায় নেমেছেন তেজপ্রতাপ৷ টিম তেজপ্রতাপ যাদব নামে একটি ফেসবুক পেজ তৈরি করেছেন তিনি৷ সেখানে আরজেডি-র কোনও পতাকা অথবা প্রতীক নেই৷ নিজের গাড়ি থেকেও আরজেডি-র পতাকা সরিয়ে ফেলেছেন তিনি৷

গত ২৬ মে অনুষ্কা যাদব নামে এক তরুণীর সঙ্গে তেজপ্রতাপের একটি ছবি প্রকাশ্যে আসার পর বিতর্কের সূত্রপাত৷ প্রাথমিক ভাবে তেজপ্রতাপ দাবি করেন তাঁর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে৷ তার পরে অবশ্য অনুষ্কার সঙ্গে নিজের ১২ বছরের সম্পর্কের কথা স্বীকার করে নেন বিহার সরকারের প্রাক্তন মন্ত্রী তেজপ্রতাপ৷

এর পরই নিজের বড় ছেলে তেজপ্রতাপকে ছ বছরের জন্য দল থেকে বহিষ্কার করেন লালুপ্রসাদ যাদব৷ পারিবারিক মূল্যবোধ বিসর্জন দিয়ে দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য তেজপ্রতাপকে ত্যাজপুত্র হিসেবেও ঘোষণা করেন লালু৷

বাংলা খবর/ খবর/দেশ/

ভোটে লড়ছেন লালুর ত্যাজ্য পুত্র তেজপ্রতাপ, কোন দলের প্রার্থী? বিহারে শোরগোল



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর