বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

Bihar SIR Update: বাংলা নয়, বিহারের পর কোন রাজ্যে শুরু হয়ে গেল এসআইআর? সামনে এল নাম, বড় চমক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৭৭৬ সময় দেখুন


Last Updated:

বিহারে ভোটার লিস্টে বিশেষ সংশোধনীর ফলে যে খসড়া তালিকা কমিশন তৈরি করেছে, তাতে অন্তত ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে বলে কমিশন সূত্রে খবর৷ বিহারে

বিহারের পর কোন রাজ্যে এসআইআর?বিহারের পর কোন রাজ্যে এসআইআর?
বিহারের পর কোন রাজ্যে এসআইআর?

বিহারে ভোটার লিস্টের বিশেষ সংশোধন বা এসআইআর নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে বিতর্ক৷ মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টেও৷ বিহারের পর এসআইআর কোন রাজ্যে করা হবে, তা নিয়েও জোর চর্চা শুরু হয়েছে৷

এই পরিস্থিতিতে এনডিটিভি-র প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিহারের পর উত্তর পূর্বের রাজ্য মণিপুরেও এসআইআর-এর প্রাথমিক কাজ শুরু হয়ে গিয়েছে৷

এই মুহূর্তে রাষ্ট্রপতি শাসন চলছে মণিপুরে৷ নির্ধারিত সূচি অনুযায়ী, ২০২৭ সালে মণিপুরে বিধানসভা নির্বাচন হওয়ার কথা৷ ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, একেক বারে এক একটি রাজ্যে এসআইআর-এর কাজ শেষ করতে চাইছে কমিশন৷ এ বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে৷

বিহারে ভোটার লিস্টে বিশেষ সংশোধনীর ফলে যে খসড়া তালিকা কমিশন তৈরি করেছে, তাতে অন্তত ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে বলে কমিশন সূত্রে খবর৷ বিহারে ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে একাধিক জটিলতার অভিযোগ সামনে এসেছে৷ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ডকে বৈধ নথি হিসেবে গ্রহণ করার জন্য কমিশনকে নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট৷

মণিপুরে ভোটার তালিকার বিশেষ সংশোধনী শুরু হলে এই একই ধরনের জটিলতাগুলি সামনে আসতে পারে৷ তার উপর সেখানে এখন রাষ্ট্রপতি শাসন চলছে৷

বাংলা খবর/ খবর/দেশ/

Bihar SIR Update: বাংলা নয়, বিহারের পর কোন রাজ্যে শুরু হয়ে গেল এসআইআর? সামনে এল নাম, বড় চমক



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর