সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
India on brink of historic Lord’s Test victory after Yastika Bhatia’s record-breaking century | Cricket News বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক পাভেলের এনজিওগ্রাম সম্পন্ন, একটি ব্লক শনাক্ত Thalapathy Vijay’s Fans Can Watch Jana Nayagan Without CBFC Cuts, Here’s How | Tamil Cinema News কালিয়াকৈরে অতি ভারী টানা বৃষ্টি বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি,বসতবাড়ি দোকান রাস্তায় পানি বন্ধী আসন্ন কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৫ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে সকলের দোয়া সমর্থন প্রত্যাশী আল ইসহাক রাব্বি হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু চীনে আঘাত হেনেছে টাইফুন ‘বাভি’, ভূমিধসে ফিলিপাইনে নিহত ১৭ জবিতে বাসের ওপর পড়ল গাছ, অল্পের জন্য রক্ষা তীব্র প্রতিবাদের মুখে বন্ধ হলো ইনস্টাগ্রামের ‘মিউজ ইমেজ’ মাদক পাচারে বাড়ছে নারীদের ব্যবহার

birbhum ghosh family 500 year old durga puja is traditional with its uniqeness | দক্ষিণবঙ্গ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৬ সময় দেখুন


Last Updated:

Traditional Durga Puja 2025: মা দুর্গার ভোগ খেতে প্রত্যেকদিন প্রায় এক হাজার লোকের সমাগম ঘটে, জেনে নিন এই পুজার মাহাত্ম্য

+

মা

মা দুর্গা 

বীরভূম,সৌভিক রায়: আর দিন কয়েকের অপেক্ষা,আর তার পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব, শ্রেষ্ঠ পুজো দুর্গাপূজা। গোটা একটা বছর বাঙালিরা অপেক্ষা করে থাকে এই দুর্গাপুজোর জন্য। আর এই মুহূর্তে শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারেই তুঙ্গে। কোথাও উমা রূপ পাচ্ছেন ধীরে ধীরে, আবার কোথাও ফুটে উঠছেন মহিষাসুরমর্দিনী। একটি বছর পর উমা পাড়ি দেবেন নিজের বাড়ি।এই মুহূর্তে দাড়িয়ে প্রস্তুতি একেবারেই তুঙ্গে।

তবে এ তো গেল থিমের পুজো। এর বাইরেও রয়েছে বনেদি বাড়ির দুর্গাপুজো। বীরভূমের মাড়গ্রামের রানি ভবানীর সময়কালের মজুমদার বাড়ির দুর্গাপুজো সেরকমই এক আয়োজন। জানা যায় এই পুজো শুরু হয়েছিল আজ থেকে প্রায় ৫০০-৬০০ বছর আগে। সেই থেকে আজও পুরনো রীতি মেনেই চলছে পুজো।

তবে অন্যান্য পুজোতে বলিদান প্রথা থাকলেও এই প্রাচীন পুজোতে নেই কোন বলির রীতি। কিন্তু এখানে মায়ের পুজোর ভোগে রয়েছে বিশেষত্ব। মজুমদার বাড়ির এক সদস্য সীমান্ত মজুমদার আমাদের জানান দুর্গাপুজোয় সপ্তমী অষ্টমী এবং নবমী-এই তিন দিন মাকে অন্নভোগে ১৩ রকমের ভাজা, ১৩ রকমের তরকারি,মোচার বড়া ভাজা,পাশাপাশি মোচার বড়া দিয়ে রসা,মুগ ডাল,আমসত্ত্ব দিয়ে চাটনি, পরমান্ন, এবং দারচিনি লবঙ্গ গেঁথে একখিলি পান ও এক গ্লাস জল দিয়ে মায়ের ভোগ নিবেদন করা হয়।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

Traditional Durga Puja 2025: দশভুজার অন্নভোগে থাকতেই হবে মোচার বড়া, রানি ভবানীর সময়কার দুর্গাপুজোর বয়স পেরিয়েছে ৫ শতক



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom