মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Birbhum News: মরণফাঁদ যেন বীরভূমের এই রাস্তা! ঘটল ফের দুর্ঘটনা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৩২ সময় দেখুন


Last Updated:

একই রাস্তায় বারবার পথ দুর্ঘটনা।রাস্তার মধ্যে স্পিড ব্রেকার না থাকার কারণে একাধিকবার পথ দুর্ঘটনা দেখছে বীরভূমের এই একটি গ্রাম। ঠিক তেমনই এবার কচু বোঝাই ট্রাক্টরের চাকা ভেঙে উল্টে গিয়ে ঘটল মর্মান্তিক পথদুর্ঘটনা। 

 ট্রাক্টর উল্টে বিপত্তি ট্রাক্টর উল্টে বিপত্তি
 ট্রাক্টর উল্টে বিপত্তি

সৌভিক রায়, বীরভূম: একই রাস্তায় বারবার পথ দুর্ঘটনা।রাস্তার মধ্যে স্পিড ব্রেকার না থাকার কারণে একাধিকবার পথ দুর্ঘটনা দেখছে বীরভূমের এই একটি গ্রাম। ঠিক তেমনই এবার কচু বোঝাই ট্রাক্টরের চাকা ভেঙে উল্টে গিয়ে ঘটল মর্মান্তিক পথদুর্ঘটনা।

বৃহস্পতিবার রামপুরহাট থেকে নলহাটিগামী দ্রুতগতিতে ছুটে আসছিল ট্রাকটারটি। বীরভূমের রামপুরহাট থানার অন্তর্ভুক্ত বিনোদপুর মোড়ের কাছে হঠাৎই একটি খালের মধ্যে পড়ে ওই ট্রাক্টরটি চাকা ভেঙে যায়। যার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় কচু ভর্তি ট্রাক্টরটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ট্রাক্টরের কর্মী নকুল লেট (২৯)-এর।

জানা যায় তাঁর বাড়ি নলহাটি থানার অন্তর্ভুক্ত গুমরা গ্রামে। গুরুতর জখম হন এলাকার আরও চার বাসিন্দা। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় রামপুরহাট থানার পুলিশ। আহতদের উদ্ধার করে রামপুরহাট গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।

দুর্ঘটনার পর উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয় বাসিন্দারা অভিযোগ তোলেন, দ্রুত গতির যান নিয়ন্ত্রণে রাস্তার কোথাও কোনও স্পিড ব্রেকার নেই। তাঁরা অবিলম্বে স্পিড ব্রেকার বসানোর দাবিতে অবরোধ করে বিক্ষোভ দেখান। তবে পুলিশ প্রশাসনের আশ্বাসের পর সেই অবরোধ তুলে নেওয়া হয়। প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয় ৭২ ঘণ্টার মধ্যে ওই রাস্তায় স্পিড ব্রেকার বসান হবে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর