Last Updated:
দক্ষিণ ২৪ পরগনা: ঝাড়খণ্ডে পথ দুর্ঘটনায় মৃত্যু হল রায়দিঘির বিজেপি নেতা মানব সরদারের। এই ঘটনায় মৃত্যু হয়েছে গাড়ি চালকেরও। সঙ্গে আরও এক বিজেপি নেতা গুরুতর আহত হয়েছেন। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই নেতা।
ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের ডুমরি থানা এলাকায়। শনিবার সন্ধ্যায় একটি চার চাকার গাড়িতে ঝাড়খণ্ডের উদ্দেশে রওনা দিয়েছিলেন বিজেপির রায়দিঘি বিধানসভার কনভেনার মানব সরদার। তাঁর সঙ্গে ছিলেন মথুরাপুর সংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক সুব্রত হালদার। ডুমরি থানা এলাকায় তাঁদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় মানববাবু ও গাড়ি চালকের।
আরও পড়ুন: ৮০০ জনের মৃত্যু, সেতু ভেঙে নদীতে ট্রেন! ভারতের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা সম্পর্কে জানলে শিউরে উঠবেন! কোথায় ঘটেছিল জানেন?
গুরুতর জখম হন বিজেপি নেতা সুব্রত হালদার। রবিবার সকালে ঝাড়খণ্ডের ডুমরি থানা থেকে মানবের বাড়িতে মৃত্যু সংবাদ জানানো হয়। এরপরই আকাশ ভেঙে পড়ে পরিবারে। এলাকায় ভাল ছেলে হিসাবে পরিচিত মানব। সেই কারণে তাঁর রাজনৈতিক উত্থানও হয় দ্রুত। কমবয়সে রায়দিঘি বিধানসভার কনভেনার হয়ে ওঠেন তিনি। তাঁর মৃত্যুতে স্বাভাবিক ভাবেই শোকের ছায়া জেলার পদ্ম শিবিরে।
— নবাব মল্লিক
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
February 16, 2025 4:26 PM IST
BJP Leader Accident: ঝাড়খণ্ডে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, মর্মান্তিক মৃত্যু বাংলার বিজেপি নেতার! মৃত আরও এক, বাঁচার লড়াই আরও এক বিজেপি নেতার
Next Article
Bankura News: বাঁকুড়ার বিহারীনাথ পাহাড়ের হোটেলে আসানসোলের তরুণীকে গণধর্ষণ! বিস্ফোরক অভিযোগ CPIM-এর