মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

BJP: ৪৮ ঘণ্টার ব্যবধানে দিল্লিতে হাজির দিলীপ, শমীক, সুকান্ত! ২০২৬ বিধানসভা ভোটের আগে বিজেপিতে নয়া চমক? জল্পনা তুঙ্গে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১৩৬ সময় দেখুন


Last Updated:

BJP: দিল্লিতে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন বঙ্গ বিজেপির শেষ তিন সভাপতি। পরপর দিল্লি হাজির হয়েছেন দিলীপ ঘোষ, শমীক ভট্টাচার্য ও সুকান্ত মজুমদার। বুধবার সকালেই দিল্লি গিয়েছেন দিলীপ।

৪৮ ঘণ্টার ব্যবধানে দিল্লিতে হাজির দিলীপ, শমীক , সুকান্ত। কি আলোচনা কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে?৪৮ ঘণ্টার ব্যবধানে দিল্লিতে হাজির দিলীপ, শমীক , সুকান্ত। কি আলোচনা কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে?
৪৮ ঘণ্টার ব্যবধানে দিল্লিতে হাজির দিলীপ, শমীক , সুকান্ত। কি আলোচনা কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে?

নয়াদিল্লিঃ দিল্লিতে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন বঙ্গ বিজেপির শেষ তিন সভাপতি। পরপর দিল্লি হাজির হয়েছেন দিলীপ ঘোষ, শমীক ভট্টাচার্য ও সুকান্ত মজুমদার। বুধবার সকালেই দিল্লি গিয়েছেন দিলীপ। তিনি জানিয়েছেন, যাওয়ার টিকিট কাটলেও ফেরার টিকিট কাটেননি তিনি। তাঁর পৌঁছনোর ২৪ ঘণ্টার মধ্যেই দিল্লি গেলেন বর্তমান তথা একাদশ সভাপতি শমীক ভট্টাচার্য।

আরও পড়ুনঃ গঙ্গায় ছুটছে ‘ঢেউ’! শহরের নতুন আকর্ষণ জলে ‘ইলেকট্রিক মেট্রো’, কোথায় গেলে চড়তে পারবেন? খরচ কত? সব জেনে নিন

বৃহস্পতিবার রাতে দিল্লি পৌঁছেছেন দশম সভাপতি সুকান্ত মজুমদার। ইতিমধ্যেই বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে ও সর্বভারতীয় যুগ্ম সাধারণ সম্পাদক সংগঠন শিব প্রকাশের সঙ্গে দেখা করছেন দিলীপ। বিজেপির একটি সূত্রের দাবি, কেন্দ্রীয় স্তরে দায়িত্ব পেতে পারেন দিলীপ ঘোষ। যদিও এর আগে ২০২২ সালে সর্বভারতীয় সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন দিলীপ ঘোষ। সুতরাং সেই জায়গায় কোনও কেন্দ্রীয় দায়িত্বে বহাল করা হতে পারে তাঁকে। শোনা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের কোনও পড়শি রাজ্যে দলীয় কাজের সঙ্গে যুক্ত করা হবে বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সহ-সভাপতিকে।

বিজেপি সূত্রে খবর পড়শী রাজ্যের নির্বাচনী পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়ার ভাবনা রয়েছে দিলীপ ঘোষকে। সেই কাজের সুবাদে রাজ্য সংগঠনে অনেকটা উপদেষ্টার মতো কাজও করতে পারেন দিলীপ। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রকের স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যোগ দিতে দিল্লি গিয়েছেন নয়া সভাপতি শমীক ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গেও দেখা করতে পারেন বঙ্গ বিজেপির নয়া সভাপতি।

সূত্রের খবর, এখনও বঙ্গ বিজেপির নতুন কমিটি গঠন হয়নি। সেই কমিটি গঠন নিয়ে দিল্লি সফরে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা হতে পারে শমীকের। বিজেপি রাজ্য নেতৃত্বের অনেকের মতে আগামী নির্বাচনে কাকে কীভাবে কাজে লাগানো হবে, কোন নেতাকে কোন কমিটিতে নেওয়া হবে, সেই বিষয়ে দিল্লিতে থাকা তিন বঙ্গ বিজেপি নেতাদের সঙ্গে আলোচনা সারতে পারেন পদ্ম শিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব। তবে, আগামী দিনে বঙ্গ বিজেপিতে আর কী কী পরিবর্তন আসে সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল ।

বাংলা খবর/ খবর/দেশ/

BJP: ৪৮ ঘণ্টার ব্যবধানে দিল্লিতে হাজির দিলীপ, শমীক, সুকান্ত! ২০২৬ বিধানসভা ভোটের আগে বিজেপিতে নয়া চমক? জল্পনা তুঙ্গে



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর