মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Bomb Threat: ‘উড়িয়ে দেওয়া হবে…’, স্বাস্থ্যভবনে বোমাতঙ্ক! ঘটনাস্থলে পৌঁছল পুলিশ, বম্ব স্কোয়াড

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১২৬ সময় দেখুন


Last Updated:

প্রসঙ্গত, এর আগে গত এপ্রিল মাসে কলকাতার জাদুঘরেও হুমকি মেল ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছিল। মেলটিতে জানানো হয়েছিল, জাদুঘরের ভিতরে রাখা রয়েছে বোমা, বিস্ফোরণে বহু মানুষের মৃত্যু হতে পারে। পরে অবশ্য কিছুই মেলেনি।

"উড়িয়ে দেওয়া হবে স্বাস্থ্য ভবন", ভোরবেলার হুমকির মেইলে বোমাতঙ্ক স্বাস্থ্যভবনে
“উড়িয়ে দেওয়া হবে স্বাস্থ্য ভবন”, ভোরবেলার হুমকির মেইলে বোমাতঙ্ক স্বাস্থ্যভবনে

কলকাতা: স্বাস্থ্য ভবনে হুমকি মেলকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। শনিবার ভোরে এক ইমেলে জানানো হয়, স্বাস্থ্য ভবনের ভিতরে বিস্ফোরক রাখা রয়েছে এবং ভবনটিকে উড়িয়ে দেওয়া হবে। রাখা রয়েছে চারটি IED। ওই মেল পৌঁছনোর পরেও প্রায় ৭-৮ ঘণ্টা সেটি নজরে পড়েনি কোনও আধিকারিকের। দুপুর ১২ টার পরে মেলটি চোখে পড়তেই আতঙ্ক ছড়ায় কর্মীদের মধ্যে। বিষয়টি সঙ্গে সঙ্গেই জানানো হয় স্থানীয় থানায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও বম্ব স্কোয়াড। শুরু হয় তল্লাশি অভিযান।

পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত কোনও বিস্ফোরক উদ্ধার হয়নি। তবুও সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে স্বাস্থ্য ভবনের প্রতিটি তলা ও ঘর খুঁটিয়ে তল্লাশি চালানো হয়েছে। ম্যানহোলের ঢাকনা সরিয়ে তল্লাশি চালিয়েছে পুলিশ। কে বা কারা এই হুমকি মেল পাঠিয়েছে, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে নামানো হয়েছে সাইবার সেলের একটি বিশেষ দল। প্রায় আড়াই ঘণ্টা তল্লাশি চালানোর পর ফিরে যায় বম্ব স্কোয়াড।

প্রসঙ্গত, এর আগে গত এপ্রিল মাসে কলকাতার জাদুঘরেও হুমকি মেল ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছিল। মেলটিতে জানানো হয়েছিল, জাদুঘরের ভিতরে রাখা রয়েছে বোমা, বিস্ফোরণে বহু মানুষের মৃত্যু হতে পারে। পরে অবশ্য কিছুই মেলেনি। ওই ঘটনার কিছু দিন পরেই শহরের চারটি স্কুলে একই ধরনের হুমকি মেল আসে। সেবারও ফলাফল ছিল শূন্য।

ক্রমাগত এই ধরনের মেল আসায় উদ্বিগ্ন প্রশাসন। পুলিশ মনে করছে, সমাজে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যেই এই ধরনের হুমকি মেল পাঠানো হচ্ছে। তবে কোনও কিছুতেই ঢিলেমি না দিয়ে গোটা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে আশ্বস্ত করেছে পুলিশ প্রশাসন।

বিধাননগর পুলিশের একজন আধিকারিকের মতে, “সোশ্যাল ডিসরাপশন বা জনমানসে আতঙ্ক তৈরি করতেই এই ধরনের কাজ হয়ে থাকতে পারে। তবে আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি।”

ঘটনার পর বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে স্বাস্থ্য ভবনে। বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি।

বাংলা খবর/ খবর/কলকাতা/

Bomb Threat: ‘উড়িয়ে দেওয়া হবে…’, স্বাস্থ্যভবনে বোমাতঙ্ক! ঘটনাস্থলে পৌঁছল পুলিশ, বম্ব স্কোয়াড



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর