সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

Book Bank: আজব ব্যাঙ্ক! থাকে না টাকা-পয়সা, থাকে অন্যকিছু! তবে পুরোটাই আসে দারুণ উপকারে | bankura kenduadihi primary school started book bank

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১২ মে, ২০২৫
  • ১১৫ সময় দেখুন


Last Updated:

যে কেউ আসতে পারেন এই ব্যাঙ্কে এবং নিয়ে যেতে পারেন..

X

বাঁকুড়ায়

বাঁকুড়ায় বই ব্যাঙ্ক

বাঁকুড়া: এবার স্কুলেই তৈরি হল একটা ব্যাঙ্ক। এই ব্যাঙ্কে থাকবে জ্ঞানের চাবিকাঠি। যে কেউ এসে নিয়ে যেতে পারে সেই জ্ঞানের রসদ। ভাবছেন পাগলের প্রলাপ! আদতে কিন্তু উল্টো। বিদ্যালয়ের ভিতরে তৈরি হয়েছে একটি বইয়ের ব্যাঙ্ক। যার নাম ‘উত্তরণ’। ক্লাস ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত বিভিন্ন রেফারেন্স পাঠ্যপুস্তক রাখা থাকবে এই ব্যাঙ্কে।

বাঁকুড়ার কেন্দুয়াডিহি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে এমন একটি বই ব্যাঙ্ক নজর কেড়েছে গোটা শহরের। বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন দত্ত বলেন, এই বইয়ের ব্যাঙ্কে ব্যবহার করে যেকোন ছাত্র কিংবা ছাত্রী, বহিরাগত হলেও নিয়ে যেতে পারবেন তাদের পছন্দের বই। আর্থিক অসচ্ছলতা যেন শিক্ষার পথে যেন বাধা না হয় সেই কারণেই এমন উদ্যোগ নিয়েছে বিদ্যালয়।

প্রধান শিক্ষক আরও বলেন যে, যদি কোন শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তি চান তাহলে পুরনো কিংবা নতুন বই দান করতে পারেন এই ব্যাঙ্কের জন্য। আর্থিক সহায়তা নয়! বই দিয়ে সহযোগিতা করতে হবে। মূলত এই বইয়ের ব্যাঙ্কে পাওয়া যাবে পাঠ্যপুস্তক। পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সিলেবাসে যে বইগুলি রয়েছে সেই বইগুলির রেফারেন্স বই পাওয়া যাবে এই বইয়ের ব্যাঙ্কে। ছাত্রছাত্রীরা যারা নিচু ক্লাসের বই ঘরে ফেলে রেখেছে তারা চাইলেই সেই বইগুলি দান করতে পারেন এই বইয়ের ব্যাঙ্কে।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

বাঁকুড়ার একটি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। বিদ্যালয়ের এমন উদ্যোগে যথেষ্ট খুশি হয়েছে অভিভাবকেরা। এর আগে এই বিদ্যালয় নজরকাড়া সব কাজ করেছে। এবার জনকল্যাণকর একটি কাজ করে অদ্ভুত দৃষ্টান্ত স্থাপন করল এই বিদ্যালয়। টাকা পয়সার ব্যাঙ্ক নয়! এই ব্যাঙ্কে শুধুই পাওয়া যাবে বই।

নীলাঞ্জন ব্যানার্জী



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর