বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘নির্বাচনী প্রতীক বিক্রির চেষ্টা’ ভোটার বিভ্রান্ত হবেন না —প্রার্থীর আহ্বান ঢাকা টাঙ্গাইল মহাসড়কের তীব্র জ্যাম ভোগান্তিতে কর্মজীবী মানুষ ভোটের ছুটিতে বাড়ি ফেরার ঢল ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উপচে পড়া ভিড় বাড়তি ভাড়া আদায়,তীব্র যানজট Nora Fatehi Praises Bad Bunny’s Super Bowl Act: ‘That Performance Sent Out A Massive Message’ | Bollywood News ধানের শীষের বিপক্ষে যেকোনো ধরনের ষড়যন্ত্র রুখে দিতে হবে: পুতুল রাঙামাটিতে একমাত্র নারী প্রার্থীর সংবাদ সম্মেলন: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ U-turn complete! India vs Pakistan T20 World Cup match to go ahead in Colombo on February 15 | Cricket News বাকেরগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়:-আজ সোমবার বিশাল জনসভা ও গণমিছিল চাঁদা দাবি করার অভিযোগে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের তিন নেতাকে গ্রেপ্তার গণভোটের মার্কা কি! ভোট তো মার্কা দেখে দেই!

Burdwan Mini Zoo: এল চিতাবাঘ মনা ও শিবানী, আকর্ষণ বাড়লো বর্ধমানের রমনাবাগান মিনি জু-র!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৫৪ সময় দেখুন


Last Updated:

বর্ধমানের রমনাবাগান মিনি জু’তে চিতাবাঘ ছাড়াও রয়েছে ভল্লুক, কুমির, হরিণ সহ নানান পাখী।

মিনি জুৃ-তে এল চিতাবাঘ৷ মিনি জুৃ-তে এল চিতাবাঘ৷
মিনি জুৃ-তে এল চিতাবাঘ৷

আকর্ষণ বাড়ল বর্ধমানের রমনাবাগান মিনি জু’র।এই মিনি জুতে এল আরও দুটি চিতাবাঘ। এ ছাড়াও আনা হয়েছে দু ধরনের পাখি। সাজিয়ে তোলা হচ্ছে এই মিনি জু। এ  ছাড়াও বেশ কয়েকটি নতুন প্রাণী এখানে পাঠানোর আবেদন জানানো হয়েছে। নতুন দুটি চিতাবাঘ ও পাখীদের এনক্লোজারের টানে এই মিনি জু’তে দর্শকদের আগ্রহ অনেকটাই বাড়বে বলে মনে করছেন কর্তৃপক্ষ।

বর্ধমানের রমনাবাগান মিনি জু’তে চিতাবাঘ ছাড়াও রয়েছে ভল্লুক, কুমির, হরিণ সহ নানান পাখী। এরপর জলদাপাড়া থেকে এলো চিতাবাঘ শিবানী ও মনা। আলাদা এনক্লোজারে রাখা হবে তাদের।এর আগে তিনটি চিতাবাঘ ছিল এই অভয়ারণ্যে। ধ্রুব, কালী ও তাদের সন্তান। মেয়ে চিতা কালীর বয়স অনেক বেশি হয়ে যাওয়ায় তাকে আলাদা এনক্লোজারে রাখার সিদ্ধান্ত নিয়েছে মিনি জু কর্তৃপক্ষ।

দুটি চিতাবাঘ ছাড়াও আনা হলো ১৮টি নতুন প্রজাতির পাখি। আলিপুর চিড়িয়াখানা থেকে আনা হয়েছে ৪টি লুটিনো প্যারাকিট ও ১৪টি ককাটিয়েল পাখি। এছাড়াও সিংহ, রয়্যাল বেঙ্গল টাইগার, জলহস্তি সহ বিভিন্ন প্রাণী এই মিনি জু-তে পাঠানোর আবেদন জানানো হয়েছে।

নতুন দুটি চিতাবাঘ ও পাখী আসায় এই মিনি জুয়ের আকর্ষণ অনেকটাই বাড়ল বলে মনে করছেন দর্শকরা। বিভাগীয় বনাধিকারীক সঞ্চিতা শর্মা জানান, দু’টি নতুন চিতাবাঘের জন্য আলাদা খাঁচা তৈরি হয়েছে। পাশাপাশি, পাঁচটি রাতে থাকার আশ্রয় এবং নজরদারির জন্য সিসি ক্যামেরা বসানো হয়েছে। তিনি আরও জানান, আলিপুর চিড়িয়াখানা থেকে আনা হয়েছে ৪টি লুটিনো প্যারাকিট ও ১৪টি ককাটিয়েল পাখি। আরও বেশ কয়েকটি পশু আনার জন্য ইতিমধ্যেই প্রস্তাব পাঠানো হয়েছে।

রমনাবাগান মিনি জু সূত্রে জানা গিয়েছে, নতুন পশুপাখীদের জন্য নির্দিষ্ট থাকার জায়গা তৈরি করা হয়েছে। যে দুটি চিতাবাঘ ও পাখি এসেছে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। বৃহস্পতিবার থেকেই মিনি জু-র নতুন বাসিন্দাদের দেখতে পাবেন দর্শকরা৷



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর