বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের IND vs NZ 4th ODI: Pacer who took 5 wickets in 5 balls added to New Zealand squad | Cricket News Inside Anirudh Ravichander And Kavya Maran’s Dreamy Greece Wedding আগামী ৬ মাসের মধ্যে নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’ এআই গড, সুপার ইন্টেলিজেন্স এবং মানবসভ্যতার ভবিষ্যৎ: সংকট, দ্বন্দ্ব ও রূপরেখা বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

Business Idea: আসানসোলের গৃহবধূর নতুন বিজনেস আইডিয়া! বাড়িতে বসেই তৈরি করছেন ‘এই’ জিনিস, সামান্য বিনিয়োগেই আসছে মোটা লাভ | west bardhaman asansol housewife tanusree making perfume in home sell it fair online later she earning from this new business | ব্যবসা-বাণিজ্য

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৯৭ সময় দেখুন


Last Updated:

আসানসোল মহিশিলা কলোনির অন্তর্গত চক্রবর্তী মোড় এলাকার বাসিন্দা অনুশ্রী হাইত বড়ুয়া। তিনি বেশ কয়েক বছর থেকে নিজের বাড়িতেই নিজের হাতেই পারফিউম তৈরি করছেন।

+

বাড়িতেই

বাড়িতেই পারফিউম তৈরি করছেন গৃহবধূ

আসানসোল, রিন্টু পাঁজা: পারফিউম বা সুগন্ধি আপনি নিশ্চয় ভালবাসেন? এমন কেউ নেই যে এই সুগন্ধি পছন্দ করেন না। এটা আমাদের মনের মধ্যে আলাদাই একটা ভাল লাগার জায়গা তৈরি হয়। যেটা ভাষায় বা লিখে হয়ত প্রকাশ করার মতো থাকে না। নাকে কোনও সুগন্ধি শুকলেই আমাদের মনটা চনমনে হয়ে যায়। কারও আবার এই সুগন্ধি কেনার জন্য নেশা থাকে। তারা বাড়িতে রীতিমতো সংগ্রহ করে রাখেন। তবে সেই সুগন্ধি যদি বাড়িতে হাতের তৈরি হয় তাহলে বিষয়টা কেমন হয়? এবার আপনি সেটাই পাবেন হাতের তৈরি পারফিউম বা সুগন্ধি।

পারফিউম বা সুগন্ধি নাকে ঘ্রাণ এলে আবার অনেক সময় পুরনো কোনও বন্ধু বান্ধবের কথা মনে পড়ে যায়। হয়ত কোনও সময় কারও সঙ্গে আলাপ হয়েছিল বা কোনও বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল, সে এমন সুগন্ধি মেখেছিল যেটা আপনার অনেকটা ভাল লেগেছিল। ঠিক কিছুদিন পরে সেই একই সুগন্ধি আপনি হঠাৎ কারও সঙ্গে দেখা করতে গিয়ে বা রাস্তা দিয়ে যাওয়ার সময় পেলেন। ঠিক সেই সময় আপনার সেই বন্ধু, বান্ধবের কথা মনে পড়ে যায়। স্বাভাবিক ভাবে সুগন্ধি আমাদের স্মৃতি শক্তিকে বাড়িয়ে তুলতে সাহায্য করে। এবার সেই হাতের তৈরি করা সুগন্ধি পাবেন আসানসোলে।

পশ্চিম বর্ধমানের সুগন্ধি প্রস্তুতকারক অনুশ্রী হাইত বলেন, “বাড়িতে প্রথমে তৈরি করেছিলাম। দিয়ে পরীক্ষা করার জন্য শুভাকাঙ্ক্ষীদের মধ্যে টেস্ট করে সফল হয়েছিলাম। দেখলাম তারা ভাল প্রতিক্রিয়া পাচ্ছি। এরপরে তখন থেকে বাইরেও বিক্রি হচ্ছে”। আসানসোল মহিশিলা কলোনির অন্তর্গত চক্রবর্তী মোড় এলাকার বাসিন্দা অনুশ্রী হাইত বড়ুয়া। তিনি বেশ কয়েক বছর থেকে নিজের বাড়িতেই নিজের হাতেই পারফিউম তৈরি করছেন। তার কাছে পাওয়া যাবে বিভিন্ন সুগন্ধি বা পারফিউম। উগ্র, মিষ্টি, হালকা থেকে বিভিন্ন ধরণের পেয়ে যাবেন সুগন্ধি। তিনি গৃহ শিক্ষকতার পাশাপাশি বেশ কয়েক বছর ধরে এই পারফিউম বা সুগন্ধি বানিয়ে চলেছেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

তার নিজের হাতের তৈরি এই পারফিউম দিয়ে বিভিন্ন মেলাতে ষ্টল দিচ্ছেন, পাশাপাশি তার তৈরি পারফিউম বাইরের অনেকে নিতে আসছেন। আপনি চাইলেও নিতে পারবেন কুরিয়ার ডেলিভারির মাধ্যমে। স্বাভাবিকভাবে তার তৈরি পারফিউম বা সুগন্ধি বিক্রি হচ্ছে ভাল রকম। যার ফলে এলাকায় একটা ভাল সাড়া পড়েছে এবং নিজে আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী হচ্ছেন।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর