বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৭৫৩ নোয়াখালীর হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ ‘সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে ভারতের কাছ থেকে সুনির্দিষ্ট উত্তর পাওয়া যায়নি’ Koffee With Karan 9: Janhvi Kapoor, Varun Dhawan Shoot Episode; Arjun Kapoor Makes A Cameo? | Exclusive | Bollywood News Ex-Pakistan batter calls India ‘arrogant’ as he defends Mohsin Naqvi after Asia Cup trophy row | Cricket News ঢাবিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় ছাত্রদলের বিক্ষোভ শ্যামনগরের জলবায়ু- স্মার্ট কৃষি ও কারিগরি দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী সহকারী প্রধান শিক্ষক মহসীনের বিরুদ্ধে ছাত্রীকে পিটিয়ে অজ্ঞান করার অভিযোগ রায়পুরে জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬

Calcutta High court: ‘মৃত্যুদণ্ড বাতিল’, মল্লারপুরে মা-মেয়েকে খুনে অভিযুক্ত ‘সাধুবাবাকে’ কী সাজা দিল হাইকোর্ট? | কলকাতা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৪ সময় দেখুন


Last Updated:

Calcutta High court: বীরভূমের মল্লারপুরে মা ও মেয়েকে খুনের ঘটনায় অভিযুক্ত সুনীল দাস ওরফে হরিচরণ দাস ওরফে ‘সাধুবাবা’-র সাজা নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিল কলকাতা হাইকোর্ট।

‘মৃত্যুদণ্ড বাতিল’, মল্লারপুরে মা-মেয়েকে খুনে অভিযুক্ত ‘সাধুবাবাকে’ কী সাজা দিল হাইকোর্ট?  File image‘মৃত্যুদণ্ড বাতিল’, মল্লারপুরে মা-মেয়েকে খুনে অভিযুক্ত ‘সাধুবাবাকে’ কী সাজা দিল হাইকোর্ট?  File image
‘মৃত্যুদণ্ড বাতিল’, মল্লারপুরে মা-মেয়েকে খুনে অভিযুক্ত ‘সাধুবাবাকে’ কী সাজা দিল হাইকোর্ট? File image

বীরভূম: বীরভূমের মল্লারপুরে মা ও মেয়েকে খুনের ঘটনায় অভিযুক্ত সুনীল দাস ওরফে হরিচরণ দাস ওরফে ‘সাধুবাবা’-র সাজা নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিল কলকাতা হাইকোর্ট। ট্রায়াল কোর্টের দেওয়া মৃত্যুদণ্ড বাতিল করে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে হাইকোর্ট।

২০২০ সালের ১৭ মে মল্লারপুরের বাড়ি থেকে উদ্ধার হয় খাদ্য দফতরের কর্মী এবং তাঁর ১৭ বছরের মেয়ের মৃতদেহ। মেয়ের শরীরে পুরনো পোড়ার দাগ সারানোর নাম করে অভিযুক্ত সুনীল দাস প্রায় ১.৬১ লক্ষ টাকা নেন। যজ্ঞ করার নাম করে সুনীল। কাজুবাদাম বাটায় ঘুমের ওষুধ মিশিয়ে মা-মেয়েকে খাইয়ে অচেতন করে দেন। এরপর প্রথমে মেয়েকে ধর্ষণের চেষ্টা এবং পরে মা-মেয়েকে খুন করা হয়।

বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ- খুনের ধারা আইপিসি ৩০২ অনুযায়ী, ডাক্তারি রিপোর্টে প্রমাণিত, মা-মেয়ের মৃত্যু হয়েছে শ্বাসরোধ ও মুখ বেঁধে রাখার কারণে। তাই খুনের অভিযোগ প্রমাণিত। ধারা ২০১ অনুযায়ী, ঘটনার প্রমাণ নষ্ট করার চেষ্টাও ধরা পড়েছে।

কিন্তু ধারা ৩৭৬ অনুযায়ী, পোস্টমর্টেম রিপোর্টে যৌন নির্যাতনের কোনও প্রমাণ পাওয়া যায়নি। ফলে এই অভিযোগ খারিজ। ট্রায়াল কোর্ট মৃত্যুদণ্ড ঘোষণা করেছিল। কিন্তু হাইকোর্ট রায়ে জানায়, যদিও অপরাধ জঘন্য, এটি বিরলের মধ্যে বিরলতম নয়। তাই মৃত্যুদণ্ড বাতিল করে যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয়েছে।

হাইকোর্টের চূড়ান্ত রায়ে ধর্ষণের অভিযোগ খারিজ হলেও খুন ও প্রমাণ লোপাটের অভিযোগ প্রমাণিত হয়েছে। মৃত্যুদণ্ড কমিয়ে অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

বাংলা খবর/ খবর/কলকাতা/

Calcutta High court: ‘মৃত্যুদণ্ড বাতিল’, মল্লারপুরে মা-মেয়েকে খুনে অভিযুক্ত ‘সাধুবাবাকে’ কী সাজা দিল হাইকোর্ট?



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর