গত দশ বছরে বেশ অনেকটা দৌড়ে ফেলেছে প্রযুক্তি। তারই ফলে মানুষ এখন এক মুহূর্ত কাটাতে পারে না মোবাইল ফোন ছাড়া। ইদানীং ছোট-বড় প্রতিটি কাজই স্মার্টফোনের সাহায্যে করতে বাধ্য হচ্ছি আমরা। আসলে অভ্যেস হয়ে গিয়েছে। যে কোনও কাজই স্মার্টফোন এমন নিমেষে করে ফেলে, চিন্তার কারণই থাকে না।