বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

Can You Spot The Parrot Hiding in Mangoes in This Viral Optical Illusion| আমের মধ্যে লুকিয়ে আছে একটি ছোট্ট টিয়া! আপনি দেখতে পাচ্ছেন? – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ২৬৩ সময় দেখুন
Can You Spot The Parrot Hiding in Mangoes in This Viral Optical Illusion| আমের মধ্যে লুকিয়ে আছে একটি ছোট্ট টিয়া! আপনি দেখতে পাচ্ছেন? – News18 Bangla


#অপটিক্যাল ইলিউশন: সোশ্যাল মিডিয়া এমন এক আজব দুনিয়া যেখানে কী যে কখন ভাইরাল হয়ে যায় বলা মুশকিল। এই মাধ্যমে মাঝেমধ্যেই তুমুলভাবে ‘ভাইরাল’ হয়ে যায় নানা ধরনের হালকা বা চটুল পোস্ট। ‘কাঁচা বাদাম’ থেকে ‘মানিকে মাগে হিথে’ সবেতেই অবাধ যাতায়াত নেটমাধ্যমের ব্যবহারকারীদের (Viral Image)। তবে মজার মজার ভিডিও, বিয়েবাড়ির ছল-চাতুরি ছাড়াও কখনও কখনও আবার হরেক ধরনের ধাঁধাতেও মেতে ওঠেন নেটাগরিকরা। সেই তালিকায় নবতম সংযোজন হল একটি টিয়া পাখি ও আমের ছবির ধাঁধা।

আরও পড়ুন : বরকে চমকে দিতে বিয়ের মঞ্চে এমন কাজ করলেন কনে, দেখে চক্ষু চড়কগাছ অতিথিদের!

ভাইরাল এই ছবিতে দেখা যাচ্ছে অনেকগুলি পাঁকা আম। আর তার মধ্যেই লুকিয়ে আছে একটি ছোট্ট টিয়া পাখি। লালচে সবুজ আমগুলির মধ্যে একবারের দেখায় একেবারেই ধরা যায় না টিয়াটিকে (Viral Image)। কারণ আর কিছুই নয়, টিয়া পাখিটির রং (Spot The Parrot Hiding in Mangoes) অবিকল আমগুলির মতোই। এমনকি, আকারের দিক থেকেও আমের মতোই ছোট টিয়াটি।

মূলত রং ও আকারের দৃষ্টিভ্রমকে কাজে লাগিয়েই লুকিয়ে রয়েছে টিয়াটি (Spot The Parrot Hiding in Mangoes)। তাই পাখিটি খুঁজে পেতে ছবিটি দেখতে হবে বেশ মনোযোগ সহকারে বেশ কয়েকবার। আর যাঁরা হাজার খুঁজেও দেখতে পাচ্ছেন না টিয়া পাখিটি, তাঁদের জন্য দেওয়া রইল উত্তরটি।

খুঁজে নিন টিয়াকে... খুঁজে নিন টিয়াকে…

উপরের এই ছবিতেই বলে দেওয়া হয়েছে ঠিক কোথায় কী ভাবে লুকিয়ে আছে টিয়া পাখিটি (Spot The Parrot Hiding in Mangoes)।

আরও পড়ুন : আপনি এই মুহূর্তে খুশি নাকি দুঃখী? এই ছবি নিয়ে আপনার উত্তরই করবে আপনার রহস্য ফাঁস…

আপনি চাইলে এই ধাঁধাটি দিয়ে আপনার বন্ধু-বান্ধবদের দৃষ্টি ও মনোসংযোগ পরীক্ষা করে দেখতে পারেন নির্দ্বিধায় (Viral Image)। দেখুন তাঁদের মধ্যে কারা এক নজরে দিয়ে ফেলেন উত্তর। তারাই হবেন নেটমাধ্যমদের জিনিয়াস।

Published by:Sanjukta Sarkar

First published:

Tags: Viral Image, Viral optical illusion



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর