দিল্লি পুলিশের এক কর্তা বলছিলেন, দিল্লি এলাকা থেকে গাড়ি চুরি করে পাচার করা হয় নর্থ ইস্টে। অথবা কোনও গ্যারাজে গাড়ির পার্টস খুলে নেওয়া হয়। পরে সেগুলি বিক্রি হয়। তবে গাড়ি চুরির পরই সেগুলি পাচার হয় না। ৩-৪ দিন কোনও সেফ পার্কিং-এ রাখে চোর। সোস্যাইটির পার্কিং, বেসমেন্ট এসব জায়গায়। গাড়িতে জিপিআরএস থাকলে ওই তিন-চার দিনের মধ্যে গাড়ি রিকভার করা সম্ভব। এছাড়া অনেকে গিয়ার লক, হুইল লক, স্টিয়ারিং লক ব্যবহার করেন। তবে সেগুলি কতটা নিরাপত্তা দেয়, তা নিয়ে প্রশ্ন রয়েছে।