শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

Chhata Parab: ৫৫ বছর ধরে জমজমাট ছাতা পরব, এবার একসঙ্গে উঠল ১০ ছাতা! কেন পালিত হয় এমন উৎসব | purulia famous chhata parab this utsav related raj parivar know details | দক্ষিণবঙ্গ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২২ সময় দেখুন


Last Updated:

অবসান হয়েছে রাজতন্ত্রের। আজ না আছে রাজা না আছে তার রাজত্ব। তবুও প্রথা মেনে প্রতিবছর ছাতা উৎসব পালিত হয়ে আসছে পুরুলিয়ার বলরামপুরে।

+

ছাতা

ছাতা পরব

বলরামপুর, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: অবসান হয়েছে রাজতন্ত্রের। আজ না আছে রাজা না আছে তার রাজত্ব। তবুও প্রথা মেনে প্রতিবছর ছাতা উৎসব পালিত হয়ে আসছে পুরুলিয়ার বলরামপুরে। বলরামপুরের বেড়মা এলাকায় প্রতিবছরের মতো এ বছরও ‌ আয়োজিত হল ঐতিহ্যবাহী ছাতা উৎসব। ১৯৭০ সালে সমাজসেবী ড. সুখেন্দু বিশ্বাসের উদ্যোগে এই লৌকিক উৎসবের সূচনা হয়েছিল। সে সময় জমিদার নির্মল সিং সর্দারকে ঘিরে মেলার সূচনা হয়। তিনি হাতিতে চড়ে বলরামপুর বাজার ঘুরে ছাতা তুলতেন সেই সময়। পরবর্তীতে তার বংশধরেরা ছাতা উত্তোলন করেন।

এবছর হরিহর সিং সর্দার ছাতা উত্তোলন করেন। ইন্দ্রদেবের নবরত্ন সভার আদলে একটি বড় ছাতার সঙ্গে আরও নয়টি ছোট ছাতা মিলিয়ে মোট দশটি ছাতা উত্তোলনের রীতি প্রচলিত রয়েছে এখানে। এ-বছর এই পরম ৫৫ বছরে পদার্পণ করল। দুর-দূরান্ত থেকে মানুষের সমাগম হয় এই ছাতা পরবে‌। এমনকি পার্শ্ববর্তী রাজ্যের মানুষজনও ভিড় করেন এই পরবে।

এ বিষয়ে এই উৎসবে আশা এক দর্শনার্থী বলেন, দীর্ঘদিন ধরে তিনি এই ছাতা পরব দেখতে আসেন। বহু বছরের পুরানো এই উৎসব। বহু মানুষের ভিড় হয় এখানে। এটা তাদের ঐতিহ্য। তাদের গ্রামের রাজা হরিহর সিং সর্দার নিজে ছাতা উত্তোলন করে এই পরবের সূচনা করেছেন।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

একটা সময় টানা দু’দিন ধরে চলত এই মেলা। থাকত নানা সংস্কৃতি অনুষ্ঠান। তবে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে সবকিছু। করোনার পরে এই মেলার জৌলুস খানিকটা কমেছিল। ‌তবে বিগত বছরগুলির তুলনায় এ-বছর মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। বলরামপুরবাসীর আবেগের সঙ্গে মিশে রয়েছে এই উৎসব।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর