মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Chhattisgarh Encounter: এনকাউন্টারে খতম বড় মাওবাদী নেতা, ছত্তিশগড়ের জঙ্গলে ২৬ জন নিকেশ! চলছে অপারেশন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২১ মে, ২০২৫
  • ১০৭ সময় দেখুন


Last Updated:

গোয়েন্দা সূত্রে খবর পেয়েই মাদ ডিভিশনের আবুঝমাদ এলাকায় সিনিয়র মাওবাদী নেতার খোঁজে যৌথ অপারেশন চালায় চার জেলার পুলিশ৷ আবুজমাদ এবং ইন্দ্রবতী জাতীয় উদ্যানের জঙ্গলে একটানা চলে মাওবাদী বিরোধী অপারেশন৷

News18News18
News18

ছত্তিশগড়: ছত্তিশগড়ে নিরাপত্তাকর্মীদের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ২৬ জন মাওবাদীর মৃত্যু হয়েছে৷ তবে এখানেই শেষ নয়! স্থানীয় প্রশাসন সূত্রের খবর, এই এনকাউন্টারে ২০০৩ সালে অন্ধ্রপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর হত্যার চক্রান্ত করা আলিপিরি বোমা হামলার মূলচক্রী নাম্বালা কেশব রাও ওরফে বাসব রাজুরও মৃত্যু হয়েছে৷ গত ৫০ ঘণ্টারও উপর ধরে চলছে মাওবাদীদের সঙ্গে এই সংঘর্ষ৷

গোয়েন্দা সূত্রে খবর পেয়েই ছত্তিশগড়ের মাদ ডিভিশনের আবুঝমাদ এলাকায় প্রবীণ তথা প্রথমসারির মাওবাদী নেতার খোঁজে যৌথ অপারেশন চালায় সে রাজ্যের চার জেলার পুলিশ৷ আবুজমাদ এবং ইন্দ্রবতী জাতীয় উদ্যানের জঙ্গলে একটানা চলে মাওবাদী বিরোধী অপারেশন৷

ছত্তিশগড়ের উপ মুখ্যমন্ত্রী তথা সে রাজ্যের গৃহমন্ত্রী বিজয় শর্মা বলেন, ‘‘২৬ জনেরও বেশি মাওবাদীকে খতম করা হয়েছে৷ তার মধ্যে কিছু বড় মাপের নেতাও ছিল৷ পুলিশের এক সাপোর্টারও সংঘর্ষে মারা গিয়েছে৷ মাও সংঘর্ষে এক পুলিশকর্মী আহত হয়েছেন৷’’

গত সপ্তাহে, ছত্তিশগড়-তেলেঙ্গানার কারেগুট্টালু পাহাড়ে (কেজিএইচ) সবচেয়ে বড় অভিযান চালায় পুলিশ৷ নিহত হয় কমপক্ষে ৩১ জন মাওবাদী। ছত্তিশগড় পুলিশ এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ) গত ২১ দিন ধরে ২১টি এনকাউন্টার করেছে৷ তারপর উদ্ধার হয়েছে ৩১ জন পোশাকধারী মাওবাদীর মৃতদেহ এবং ৩৫টি অস্ত্র৷ যার মধ্যে ১৬ জন মহিলা মাওবাদীও ছিল।

ছত্তিশগড়-তেলঙ্গানা সীমান্তে নকশালদের একটি দুর্ভেদ্য ঘাঁটি হিসেবে বিবেচিত কারেগুট্টালু পাহাড়ে (কেজিএইচ) ২১ দিন ধরে সংঘটিত ২১টি এনকাউন্টারের পর এই অভিযান চালানো হয়।

বাংলা খবর/ খবর/দেশ/

Chhattisgarh Encounter: এনকাউন্টারে খতম বড় মাওবাদী নেতা, ছত্তিশগড়ের জঙ্গলে ২৬ জন নিকেশ! চলছে অপারেশন



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর