গবেষকরা বলছেন, টমেটোর রস যদি লবণ ছাড়া পান করা হয়, তবেই তা কোলেস্টেরল কমায়। লবণহীন টমেটোর রস কোলেস্টেরলের উপর দ্রুত প্রভাব ফেলে।গবেষকদের মতে, টমেটোর রস লাইকোপেন নামক অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এটি একটি অত্যন্ত শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে এবং শরীরে প্রদাহ কমায়। এই রসে ভিটামিন সি এবং বিটা-ক্যারোটিন সহ অনেক পুষ্টি উপাদান রয়েছে, যার ফলে সামগ্রিক স্বাস্থ্য অনেক উপকার পায়।