Last Updated:
দিঘা: প্রথমবার রথযাত্রার উত্সব হতে চলেছে দিঘায়। নব উদ্ঘাটিত জগন্নাথ মন্দিরের প্রথম রথযাত্রা ঘিরে প্রস্তুতি তুঙ্গে। বুধবার থেকেই দিঘায় পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দিঘায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বসেই চা বিস্কুট খেল এক অযাচিত অতিথী, একটি হনুমান।
দিঘায় যেখানে মুখ্যমন্ত্রী রয়েছেন সেখানেই বিকেলের দিকে বসে কিছু কাজ করছিলেন তিনি। সঙ্গে চা এবং বিস্কুট খাচ্ছিলেন মমতা। হঠাত্ই তাঁর কাছাকাছি এসে বসে একটি হনুমান। মুখ্যমন্ত্রী তাঁকে চা এবং বিস্কুট দিতে দিব্যি কাপে চা এবং সঙ্গে বিস্কুট খায় সে। বেশ কিছুক্ষণ বসেছিল হনুমানটি। তারপর আবার নিজের পথে চলে যায়।
প্রসঙ্গত, বৃহস্পতিবার দিঘায় রথযাত্রার প্রস্তুতি খুঁটিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার মমতা বলেন, ‘‘রাস্তা সরু। ধাম অনেক বড়। ভেতরে এক লক্ষ মানুষ থাকতে পারে। কাল সকাল ৯’টা থেকে মুল অনুষ্ঠান শুরু হবে। একদিকে রথ দেখে কেউ বেরিয়ে যেতে পারে। তবে ধাম খোলা থাকবে। পাথরের মূর্তি থাকবে। কিন্তু নিম কাঠের মূর্তি সকাল সাড়ে ন’টায় আনা হবে রথে। আমরা দুপুর ২’টোয় আসব। ২:৩০ মিনিটে রথের রশিতে টান হবে। মানুষ ব্যারিকেডের দু’দিকে থাকবে। রথ থামতে থামতে যাবে। ব্যারিকেডে রথের রশি লাগানো থাকবে। এটা প্রথমবার হচ্ছে, সবটাই যেন সুন্দর হয়।’’
Kolkata,West Bengal
June 26, 2025 9:17 PM IST
CM Mamata Banerjee: চা খাচ্ছিলেন মমতা, হঠাত্ হাজির ‘অতিথি’! দিব্যি বসে চা-বিস্কুট খেল মুখ্যমন্ত্রীর সঙ্গে, দিঘায় অন্য মেজাজে মুখ্যমন্ত্রী