মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Covid-19: ক্যাবিনেট বৈঠকে যোগ দেওয়ার আগে কেন্দ্রীয় মন্ত্রিসভার সব সদস্যকে RT-PCR test করার নির্দেশCovid 19 All Union Cabinet members ordered to undergo RT PCR test before attending Cabinet meetings

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১৩৯ সময় দেখুন


Last Updated:

Covid-19: দেশব্যাপী কোভিড সংক্রমণ বৃদ্ধির কারণেই এই সতর্কতামূলক সিদ্ধান্ত। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশে কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা ৬৮০০ পেরিয়ে গিয়েছে। ২০২০, ২০২১-এর করোনা সংক্রমনের সময়ও কেন্দ্রীয় মন্ত্রীদের একই নির্দেশ দেওয়া হয়েছিল।

News18News18
News18

নয়াদিল্লিঃ ক্যাবিনেট বৈঠকে যোগ দেওয়ার আগে কেন্দ্রীয় মন্ত্রিসভার সব সদস্যকে RT-PCR test করার নির্দেশ। দেশব্যাপী কোভিড সংক্রমণ বৃদ্ধির কারণেই এই সতর্কতামূলক সিদ্ধান্ত। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশে কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা ৬৮০০ পেরিয়ে গিয়েছে। ২০২০, ২০২১-এর করোনা সংক্রমনের সময়ও কেন্দ্রীয় মন্ত্রীদের একই নির্দেশ দেওয়া হয়েছিল। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ক্যাবিনেট বৈঠক হওয়ার কথা।

প্রসঙ্গত, গত জানুয়ারি থেকে ৮ জুন পর্যন্ত ৫ হাজার ৪৮৪ জন রোগী করোনা থেকে সেরে উঠেছেন। তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে দেশের চার কেন্দ্র শাসিত অঞ্চল ও রাজ্য- অরুণাচল পর্দেশ, চণ্ডীগড়, মিজোরাম এবং ত্রিপুরা থেকে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনও করোনা আক্রান্তের খোঁজ পাওয়া যায়নি।

সরকারি সূত্রের খবর, আক্রান্তরা মূলত ইনফ্লুয়েঞ্জার মতন উপসর্গ এবং প্রবল শ্বাসকষ্ট জনিত সমস্যা (সারি)-সহ সমস্যা নিয়ে ভর্তি হচ্ছেন। এই প্রসঙ্গে সরকারি এক আধিকারিক জানান, “শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ভর্তি হওয়া প্রতি রোগীকেই পরীক্ষা করে দেখা হচ্ছে। একই সঙ্গে জিনোম সিকোয়েন্সিং-সহ একাধিক বিষয় পরীক্ষা করে দেখা হচ্ছে।”

বাংলা খবর/ খবর/দেশ/

Covid-19: ক্যাবিনেট বৈঠকে যোগ দেওয়ার আগে কেন্দ্রীয় মন্ত্রিসভার সব সদস্যকে RT-PCR test করার নির্দেশ



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর