মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Crime News: প্রেমিকাকে কেটে ৭ টুকরো করে বস্তায় ভরে কুয়ো ফেলে দিল প্রাক্তন ‘প্রধান’, হাড়হিম কাণ্ডে কাঁপছে এলাকা | দেশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৪৩ সময় দেখুন


Last Updated:

Crime News: প্রাক্তন প্রধানের হাতে খুন প্রেমিকা। গত সপ্তাহে উত্তর প্রদেশের ঝাঁসিতে মাথাবিহীন দেহ উদ্ধার হয় এক মহিলার। মহিলার নাম রচনা যাদব, বয়স ৩৫।

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
প্রতীকী ছবি

উত্তর প্রদেশঃ প্রাক্তন প্রধানের হাতে খুন প্রেমিকা। গত সপ্তাহে উত্তর প্রদেশের ঝাঁসিতে মাথাবিহীন দেহ উদ্ধার হয় এক মহিলার। মহিলার নাম রচনা যাদব, বয়স ৩৫। পুলিশ সূত্রে খবর, তাঁর প্রেমিক প্রাক্তন মাহেবা গ্রামের প্রধান সঞ্জয় প্যাটেল, তার ভাগ্নে এবং বন্ধুর সাহায্যে রচনাকে খুন করা হয়।

সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ BBGTS মূর্তি জানান, রচনা সঞ্জয়কে বিয়ে করার জন্য চাপ দিচ্ছিলেন। কিন্তু তিনি বিয়ে করতে চাননি কারণ সঞ্জয় বিবাহিত ছিব এবং তাঁর দুই সন্তান ছিল।

৯ অগাস্ট, সঞ্জয়, তাঁর ভাগ্নে সন্দীপ প্যাটেল এবং বন্ধু প্রদীপ ওরফে দীপক আহিরওয়ার রচনাকে শ্বাসরোধ করে হত্যা করেন। তারপর তাঁর দেহ ৭ টুকরো করে কেটে বস্তায় ভরেন এবং একটি কুয়োতে ফেলে দেন। মাথা এবং পা লখেরি নদীতে ফেলে দেন যাতে শনাক্ত করা না যায়।

১৩ অগাস্ট পচা দেহটি খুঁজে পায়। পুলিশ মাথা শনাক্ত করতে পারেনি। “আমরা সমস্ত দেহাংশ উদ্ধার করেছি এবং দুইজনকে গ্রেফতার করেছি, তৃতীয় অভিযুক্তের সন্ধান করছি।’’

গ্রামবাসীরা দেহটি রচনার বলেই সন্দেহ করে এবং তাঁর ভাই দীপক যাদবকে খবরটি জানানো হয়।  সঞ্জয়ের সঙ্গে একাধিক ফোন কলের রেকর্ড পায় পুলিশ। এর ফলে তার বাড়িতে রাতের বেলা অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। তিনি সেই হত্যাকাণ্ড স্বীকারও করেন।

রচনা, মালওয়ারা গ্রামের বাসিন্দার আগে দুবার বিয়ে হয় এবং তাঁর প্রথম বিবাহ থেকে দুই সন্তান আছে। দ্বিতীয় স্বামীকে ছেড়ে তিনি মাহেবার শিবরাজ যাদবের সঙ্গে থাকতেন। ২০২৩ সালে, তিনি শিবরাজ এবং তাঁর বড় ভাইয়ের বিরুদ্ধে যৌতুক হয়রানি, ধর্ষণ এবং হত্যার চেষ্টা করার অভিযোগে একটি FIR দায়ের করেছিলেন। শিবরাজ জুন মাসে মারা যান, তার পরে রচনা সঞ্জয়কে বিয়ের জন্য চাপ দিতে শুরু করেন। পুলিশ সঞ্জয় এবং সন্দীপকে গ্রেফতার করেছে, যখন প্রদীপ এখনও পলাতক।

বাংলা খবর/ খবর/দেশ/

Crime News: প্রেমিকাকে কেটে ৭ টুকরো করে বস্তায় ভরে কুয়ো ফেলে দিল প্রাক্তন ‘প্রধান’, হাড়হিম কাণ্ডে কাঁপছে এলাকা



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর