মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Crime News: সামনে বিয়ে উপলক্ষে বাড়িতে মজুত ১০ ভরি সোনা! বধূর হাতপা বেঁধে, অচৈতন্য করে, মুখে কাপড় গুঁজে লুঠপাট দুষ্কৃতীদেরcrime news miscreants attacked woman to loot gold ornaments in tollygunge

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৮ সময় দেখুন


Last Updated:

Crime News:পুলিশের কাছে তাঁরা জানিয়েছেন সামনেই বাড়ির ছেলের বিয়ে৷ তাই বাড়িতে গয়না-সহ প্রায় দশ ভরির মতো সোনার জিনিস মজুত ছিল৷ অভিযোগ, সেগুলি লুঠ করে দুষ্কৃতীরা৷

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
প্রতীকী ছবি

কলকাতা : সেন্ট্রাল অ্যাভিনিউ, দমদমের পর এ বার টালিগঞ্জের মুর অ্যাভিনিউ৷ ফের গৃহস্থের হাত বেঁধে, তাঁর মুখের মধ্যে কাপড় ঢুকিয়ে অচৈতন্য করে লুঠপাটের ঘটনা ঘটল৷ দাসানি স্টুডিওর পাশে ৪৫ সি-১২ মুর অ্যাভিনিউতে দুষ্কৃতীর হাতে আক্রান্ত হন এক মধ্যবয়সি মহিলা৷ অভিযোগ, সোমবার সন্ধ্যা সাতটার সময় সোনালি বিশ্বাস যখন নিজের ফ্ল্যাটে ওঠেন, তখন দরজা খোলার সঙ্গে সঙ্গে দু’জন ব্যক্তি পিছন থেকে এসে তাঁর দুই হাত ধরে৷ তাঁকে ধাক্কা দেওয়ার ফলে তিনি নীচে পড়ে যান৷ চোট লাগে মাথায়৷ তিনি প্রাণভয়ে আর্ত চিৎকার করলে দুষ্কৃতীরা তাঁকে মেরে ফেলার হুমকি দেয়৷

পুলিশের কাছে তাঁরা জানিয়েছেন সামনেই বাড়ির ছেলের বিয়ে৷ তাই বাড়িতে গয়না-সহ প্রায় দশ ভরির মতো সোনার জিনিস মজুত ছিল৷ অভিযোগ, সেগুলি লুঠ করে দুষ্কৃতীরা৷ তার পর মহিলার মুখে কাপড় ঢুকিয়ে তাঁর হাত বেঁধে নীচে ফেলে রাখা হয়৷ মারের চোটে মহিলা অচৈতন্য হয়ে পড়েন। মহিলার স্বামী যখন ফিরে আসেন, তখন দেখেন ঘরে সমস্ত জিনিস অগোছালো হয়ে পড়ে রয়েছে৷ তাঁর স্ত্রী অচৈতন্য হয়ে পড়ে রয়েছে। আক্রান্ত বধূ সোনালির স্বামী পিকলু বিশ্বাস পুলিশের কাছে অভিযোগ করেন, ‘‘আটটার সময় আমি বাড়িতে আসি৷ এসে দেখি ঘর খোলা পড়ে রয়েছে৷ লুঠ করা হয়েছে পুরো ঘরে৷ আগে থেকেই দুষ্কৃতীরা ফ্ল্যাটে লুকিয়ে ছিল মনে হচ্ছে। ছুরির ভয় দেখেই ঢোকে দুষ্কৃতী৷ তার পর আমার স্ত্রীর হাত বেঁধে দেয়। অচৈতন্য হয়ে পড়েন আমার স্ত্রী৷ জ্ঞান ফিরে এলেও যাতে চিৎকার করতে না পারেন সেজন্য মুখে কাপড় গুঁজে দেওয়া হয়েছিল৷’’ রাতেই ঘটনাস্থলে যায় রিজেন্ট পার্ক থানার পুলিশ। তদন্ত শুরু করে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

প্রসঙ্গত দিন তিনেক আগেই সেন্ট্রাল অ্যাভিনিউতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে। বৃদ্ধাকে অস্ত্র দেখিয়ে গোটা বাড়িতে লুটপাট চালায় দুষ্কৃতীরা। বড়তলা থানায় দায়ের হয়েছে অভিযোগ। তদন্তে নেমেছে পুলিশ।পুলিশ সূত্রে খবর, হামলার সময় বাড়িতে একা ছিলেন ৬৮ বছরের বৃদ্ধা । তাঁর মেয়ে থাকেন বেঙ্গালুরুতে। প্রাথমিক তদন্তে অনুমান, অসমর্থ বৃদ্ধার একা থাকার খবর পেয়েই হামলা চালায় দুষ্কৃতীরা। সম্প্রতি দমদম পুরসভার ৭ নম্বর ওয়ার্ড নলতা স্কুল বাড়ি রোডে ঘটে যায় দুঃসাহসিক ডাকাতির ঘটনা। গয়না, টাকা-কড়ি কিছুই বাদ রাখেনি ডাকাত দল। জানলা ভেঙে ঢুকে, আলমারি ভেঙে সব লুট করে চম্পট দেয় ।

বাংলা খবর/ খবর/কলকাতা/

Crime News: সামনে বিয়ে উপলক্ষে বাড়িতে মজুত ১০ ভরি সোনা! বধূর হাতপা বেঁধে, অচৈতন্য করে, মুখে কাপড় গুঁজে লুঠপাট দুষ্কৃতীদের

Next Article

Kolkata: দক্ষিণ কলকাতার ‘ম‍্যুর অ্যাভিনিউ’তে মহিলার পিছু নিয়ে বাড়িতে দুষ্কৃতী, ৩-৪ লক্ষ টাকার গয়না লুট



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর