মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News বিএনপি-অঙ্গসংগঠনগুলোকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন

Crispy Pokora recipe for rainy day afternoon snacks, বিকেলের জলখাবার ,– News18 Beganli

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩০ মে, ২০২১
  • ৪০০ সময় দেখুন
Crispy Pokora recipe for rainy day afternoon snacks, বিকেলের জলখাবার ,– News18 Beganli


#কলকাতা : বর্ষা কালের ছুটির দিনে বিকেল হওয়া মানেই মনটা একটু উসখুশ করা ৷ গরম চা বা কফির সঙ্গে একটু ভাজাভুজি যদি খাওয়া যেত মন্দ হত না ৷ তবে ভাজাভুজি মানেই যে শুধু আলুর চপ বা ফিশ ফ্রাই তা ভাবার কোনও কারণ নেই ৷

মাছ -মাংসের কোনও দরকার নেই , অথচ আলুর চপ বা বেগুনির চেয়ে একটু বেশি সুস্বাদু ডালের পুর দেওয়া আলু টিক্কি এই শনি বা রবিবারেই ট্রাই করে দেখুন না ৷

এই  আলু ও ডাল টিক্কি করতে আপনার লাগবে আলু— ৪টি (মাঝারি মাপের সেদ্ধ করা), চানা ডাল— ১/২ কাপ (সেদ্ধ করা), লঙ্কা— ২টি, নুন— স্বাদমতো,  লঙ্কাগুঁড়ো— ১ চা-চামচ,  ধনেপাতা— ১/৩ কাপ,  চাট মশলা— ১ চা-চামচ,  কর্নফ্লাওয়ার— ২ চা-চামচ,  জিরে— ১/২ চা-চামচ,  হিং— ১/৪ চা-চামচ,  তেল— ১ কাপ,  ঘি— ১ চা-চামচ ৷

এবার তাহলে চলে আসা যাক বানানোর পদ্ধতিতে ৷ একেবারেই সহজ পদ্ধতি ৷  ডাল ধুয়ে ২ ঘণ্টা ভিজিয়ে রাখুন।  আলুসেদ্ধ করে একটি পাত্রে কাঁচা লঙ্কা কুঁচি, লঙ্কাগুঁড়ো, ধনেপাতা, চাট মশলা ও কর্নফ্লাওয়ার দিয়ে ভাল করে মেখে চ্যাপ্টা করে  টিক্কি-র আকারে গড়ে নিন ৷  এবার কড়াইতে ঘি দিয়ে দিন ৷ ঘি  গরম হলে তাতে জিরে এবং হিং দিয়ে ভাপে ডাল সেদ্ধ করে নিন।

আরও পড়ুন – চুমু খেতে চাই নরম ঠোঁট, জানুন কম খরচের ঘরোয়া টোটকা

এবার আগে থেকে তৈরি করে রাখা  আলুর টিক্কিগুলির মাঝখানে ডালের পুর দিয়ে বন্ধ করে দিন। এর পর তেল গরম করে পুর দেওয়া টিক্কিগুলি বাদামি করে ভেজে নিন।যদি ফেটে যাওয়ার ভয় লাগে তাহলে কড়াইতে বড়াগুলি ছাড়ার আগে হালকা করে কর্নফ্লাওয়ারের গুঁড়োয় একবার বুলিয়ে নিয়ে কড়াইতে ছাড়তে পারেন ৷  ধনে পাতার চাটনি দিয়ে পরিবেশন করুন।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর