মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

CRPF Jawan Dismissed: গোপনে পাক তরুণীকে বিয়ে, বড় খেসারত দিলেন সিআরপিএফ জওয়ান! চাকরি থেকেই বরখাস্ত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৪ মে, ২০২৫
  • ১১৫ সময় দেখুন


Last Updated:

গত বছরের ২৪ মে মেনাল খান নামে এক পাকিস্তানি তরুণীকে ভিডিও কলের মাধ্যমে বিয়ে করেন মুনির আহমেদ নামে ওই সিআরপিএফ জওয়ান৷

সিআরপিএফ-এর কনস্টেবল মুনির আহমেদ এবং তাঁর পাকিস্তানি স্ত্রী৷ সিআরপিএফ-এর কনস্টেবল মুনির আহমেদ এবং তাঁর পাকিস্তানি স্ত্রী৷
সিআরপিএফ-এর কনস্টেবল মুনির আহমেদ এবং তাঁর পাকিস্তানি স্ত্রী৷

নয়াদিল্লি: পাকিস্তানের নাগরিক, কিন্তু বিয়ে করেছিলেন ভারতীয়কে৷ পহলগাঁও কাণ্ডের পর ভারত সরকারের নির্দেশে এরকম বেশ কয়েকজন পাকিস্তানি মহিলাকে দেশে ফিরতে হয়েছে৷ এমন কি ছোট সন্তানকে ছেড়ে সীমান্তের ওপারে ফিরে যেতে হয়েছে মাকে৷

একই ভাবে ভারত সরকারের এই নির্দেশের পর মুনির আহমেদ নামে এক সিআরপিএফ জওয়ানও বিপাকে পড়েছিলেন৷ কারণ একজন পাকিস্তানি তরুণীকে বিয়ে করলেও সে খবর গোপন রেখেছিলেন মুনির৷ নিজের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও এ বিষয়ে কিছু জানাননি ওই সিআরপিএফ জওয়ান৷

এই বিষয়টি সামনে আসতেই ওই জওয়ানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিল সিআরপিএফ৷ শেষ পর্যন্ত ওই আধা সেনাকে চাকরি থেকেই বরখাস্ত করা হল৷ সূত্রের খবর, একজন পাকিস্তানিকে বিয়ে করলেও মুনির তা গোপন রাখার কারণেই তাঁকে বরখাস্ত করা হয়েছে৷ তিনি যা করেছেন, তা জাতীয় নিরাপত্তার পরিপন্থী হওয়ার কারণেই ওই সিআরপিএফ জওয়ানকে বরখাস্ত করা হয়েছে বলে সূত্রের খবর৷

সিআরপিএফ-এর ৪১তম ব্যাটেলিয়নে কনস্টেবল হিসেবে নিযুক্ত ছিলেন মুনির৷ যে নিয়মে তাঁকে বরখাস্ত করা হয়েছে, তাতে এই সিদ্ধান্ত নেওয়ার আগে কোনও তদন্তের প্রয়োজন নেই বলেই সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন এক সিআরপিএফ কর্তা৷

সিআরপিএফ-এর মুখপাত্র ডিআইজি এম ধিনাকরণ জানিয়েছেন, নিজের স্ত্রীর ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও তাঁকে বেআইনি ভাবে ভারতে বসবাস করতে সাহায্য করেছিলেন মুনির৷ এমন কি, নিজের বিয়ের বিষয়েও কর্মস্থলে কিছু জানাননি তিনি৷ তিনি যা করেছেন তা চাকরির শর্তের পরিপন্থী এবং জাতীয় নিরাপত্তার পক্ষে বিপজ্জনক৷ সেই কারণেই ওই জওয়ানকে সাসপেন্ড করা হয়েছে৷

গত বছরের ২৪ মে মেনাল খান নামে এক পাকিস্তানি তরুণীকে ভিডিও কলের মাধ্যমে বিয়ে করেন মুনির আহমেদ নামে ওই সিআরপিএফ জওয়ান৷ এর পর ভারতে আসেন মুনিরের স্ত্রী৷ কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও ভারতেই থেকে যান ওই পাকিস্তানি তরুণী৷ পহলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার পর কেন্দ্রীয় সরকার সব পাকিস্তানি নাগরিকদের ভারত ছাড়ার নির্দেশ দেওয়ার পরই বিষয়টি জানাজানি হয়৷

বাংলা খবর/ খবর/দেশ/

CRPF Jawan Dismissed: গোপনে পাক তরুণীকে বিয়ে, বড় খেসারত দিলেন সিআরপিএফ জওয়ান! তথ্য গোপনের অভিযোগে চাকরি থেকেই বরখাস্ত

Next Article

Kashmir Tourism Decline: জঙ্গি হামলার জের, কাশ্মীর থেকে হুরমুরিয়ে মুখ ফেরাচ্ছেন পর্যটকরা! শ্রীনগর বিমানবন্দরে যাত্রী হ্রাস, জানুন পুরোটা…



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর