মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

Dadu-Natni: দাদু আর নেই, তবে তাঁর স্বপ্ন পূরণ করল নাতনি! নজরকাড়া সাফল্যে আনন্দাশ্রু পরিবারে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১১৮ সময় দেখুন


Last Updated:

Jalpaiguri News:পরিবার সূত্রে জানা যায়, একেবারে কিন্ডারগার্ডেন থেকেই ক্লাসে প্রথম হয়ে এসেছে সে।

জলপাইগুড়ি: দেশের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলির অন্যতম চাটার্ড অ্যাকাউন্টের পরীক্ষা। জলপাইগুড়ি শহরের খানিক ভিতরে ডামডিম এলাকার মেধাবী ছাত্রীর সেই পরীক্ষায় সাড়া জাগানো ফলে আলোর উৎসবকে সার্থক করেছে তা বলাই বাহুল্য। এলাকা ও পরিবার জুড়ে খুশির আমেজ।

চার্টার অ্যাকাউন্টেন্ট (CA)পরীক্ষায় সাড়া জাগানো ফল ওদলাবাড়ি ডন বসকো স্কুলের প্রাক্তনী মেধাবী ছাত্রী ভাবনা আগরওয়াল-এর। অত্যন্ত কঠিন এই পরীক্ষায় ২০২৩-২৪ সালে দেশজুড়ে ২৩৪৮২ জন ছেলেমেয়ে পরীক্ষা দিয়েছিল। উত্তীর্ণ হয়েছে মাত্র ১৩৩০ জন।শতাংশের হিসেবে যা মাত্র ৫ শতাংশ । দুটো গ্রুপের মোট ৬ টা বিষয়ে সফলভাবে উত্তীর্ণ হওয়ায় ভাবনার সর্বভারতীয় র‍্যাঙ্ক প্রথম ৫০ থেকে ৯৯’র মধ্যে বলে দাবি পরিবারের।

আরও পড়ুনSourav Ganguly Daughter Sana Birthday: কোলের মেয়ে এখন অনেকটা বড়! কত বয়স হল সৌরভ কন্যার? বাবা-মায়ের সঙ্গে জন্মদিন পালন সানার

৬০০ র মধ্যে ভাবনার মোট প্রাপ্ত নম্বর ৩৪২। ডামডিম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শাইলি হাট এলাকার যৌথ পরিবারের মেয়ে ভাবনা।পরিবার সূত্রে জানা যায়, একেবারে কিন্ডারগার্ডেন থেকেই ক্লাসে প্রথম হয়ে এসেছে সে। ২০২১ সালে দশম শ্রেণির আইসিএসসি পরীক্ষায় ৯৮% এবং ২০২৩ সালে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় ৯৬.৫%পেয়ে উত্তীর্ণ হয় ভাবনা। বর্তমানে দিল্লি ইউনিভার্সিটির অধীনে ইন্দ্রপ্রস্থ কলেজ ফর উওমেন থেকে বি-কম(অনার্স)নিয়ে পড়াশোনা করেছে ভাবনা।

সি.এ পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হতেই প্রথমে প্রয়াত দাদু মহাবীর আগরওয়ালের কথা মনে পড়েছিল ভাবনার। ভাবনার কথায়, “দাদু আমাকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে দেখতে চেয়েছিলেন। তাঁর স্বপ্ন পূরণ করতে পেরে ভীষন খুশি আমি।” সাফল্যর পাশাপাশি দাদুর স্বপ্নপূরনে চোখে জল পরিজনদের।

সুরজিৎ দে



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর