05
ফলে দ্রুতই বংশবৃদ্ধি করতে সক্ষম এই গাছ। পার্থেনিয়াম গাছের ক্ষতিকারক দিক হল পার্থেনিয়াম মানুষের পাশাপাশি গবাদি পশু ও কৃষিজাত ফসলের ওপর মারাত্মক প্রভাব ফেলে।পার্থেনিয়ামের ক্ষতিকর দিক সম্পর্কে, শিক্ষক ও পরিবেশবিদ সন্তু মাইতি জানান, পার্থেনিয়াম মানুষের শরীরে, শ্বাসকষ্ট, হাঁপানি, অ্যালার্জি এবং ত্বকের সমস্যা সৃষ্টি করতে পারে। এর ফুলের রেনু বাতাসের সঙ্গে মানুষের শরীরে প্রবেশ করে এইসব রোগ সৃষ্টি করতে পারে। এর পাশাপাশি কৃষিজাত ফসলে ফসলের ফলন কমিয়ে দেয় এবং জমির উর্বরতা নষ্ট করে। এই গাছ অন্যান্য উদ্ভিদের বাঁচতে দেয় না ফলে জীব বৈচিত্র্যে প্রভাব ফেলে। মানুষের পাশাপাশি এই গাছ গবাদি পশুর ক্ষতি করে। গবাদি পশু এই গাছ খেলে অসুস্থ হয়ে যেতে পারে। তাই এই কাজ ধ্বংস করা প্রয়োজন।’