মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Darjeeling News: অবশেষে দার্জিলিংয়ের বাজারে মিলল কমলালেবুর দেখা! আনন্দে আত্মহারা পর্যটকরা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১১৭ সময় দেখুন


Last Updated:

Darjeeling Orange news: শীত আসতেই শৈলশহর দার্জিলিং জুড়ে পর্যটকদের ভিড়। শীতের মরশুমে শৈল শহরে ঠান্ডা শীতল আবহাওয়ায়, কখনও মেঘের ফাঁকে উকি দিচ্ছে বরফের চাদরে মোড়া কাঞ্চনজঙ্ঘা। আবার শহরের মাঝেই রাস্তা দিয়ে কু ঝিকঝিক শব্দে ছুটে চলেছে টয়ট্রেন।

X

দার্জিলিং

দার্জিলিং চৌরাস্তা

দার্জিলিং: শীত আসতেই শৈলশহর দার্জিলিং জুড়ে পর্যটকদের ভিড়। শীতের মরশুমে শৈল শহরে ঠান্ডা শীতল আবহাওয়ায়, কখনও মেঘের ফাঁকে উকি দিচ্ছে বরফের চাদরে মোড়া কাঞ্চনজঙ্ঘা। আবার শহরের মাঝেই রাস্তা দিয়ে কু ঝিকঝিক শব্দে ছুটে চলেছে টয়ট্রেন।

আরও পড়ুন: বাংলাদেশে অশান্তির আঁচ এবার ব্রিটেনে! নাগরিকদের কড়া সতর্কতা, আরও চাপে ইউনূস

সব কিছুর মাঝেও শীতের মরশুমে পর্যটকদের নজর কাড়ে দার্জিলিংয়ের কমলালেবু। শীতের মরশুমে কমলালেবুর গাছ দেখতে পর্যটকদের ভিড় জমে দার্জিলিংয়ের সিটং থেকে শুরু করে বিজনবাড়িতে। দুচোখ ভরে কমলালেবু ভর্তি গাছ দেখতে যতটা সুন্দর খেতে তার থেকে আরও বেশি সুন্দর।

চলতি বছরে আগেভাগে শীত আসলেও দেখা মেলেনি দার্জিলিংয়ের কমলালেবুর। বাজারজুড়ে আসল নকল কমলালেবুর জল্পনা কাটিয়ে অবশেষে দার্জিলিং পাহাড় জুড়ে দেখা মিলল সকলের দার্জিলিংয়ের কমলালেবুর। দার্জিলিংয়ের চকবাজার থেকে শুরু করে দার্জিলিংয়ের মল রোডে ঝুড়িঝুড়ি কমলা নিয়ে বসে রয়েছে স্থানীয় কমলা বিক্রেতারা।

আরও পড়ুন: রেলই কাড়ল প্রাণ! ডিউটির সময় ট্রেনে কাটা পড়ে ছিন্নভিন্ন হয়ে গেলেন দুই কর্মী

শৈল শহর দার্জিলিংয়ে ঘুরতে এসে সবারই নজর সেই কমলালেবুর দিকে। দার্জিলিং পাহাড়ের কোলে উৎপাদিত খেতে মিষ্টি স্বাদের গুণে ভরপুর এই কমলালেবু পর্যটকদের দারুণ পছন্দের। পাহাড়ি বাজারে দেদারে বিক্রিও হচ্ছে এই কমলালেবু। এই প্রসঙ্গে সেখানকার স্থানীয় এক কমলা বিক্রেতা সুখমিত রাই বলেন, “এই কমলালেবু খেতে সকলেই খুব পছন্দ করে এবং এখানে ঘুরতে আসা সকল পর্যটক কিনেও নিয়ে যাচ্ছে। দার্জিলিং পাহাড়ের বিজন বাড়িতে উৎপাদিত এই কমলালেবু খেতে অত্যন্ত মিষ্টি। শীতের মরশুমে বিক্রিও ভালো হচ্ছে”।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর