মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Darjeeling Tourism: খাদের ধারের রেলিং থেকে পাকদন্ডী…ঘুম, সোনাদা, টুং পেরিয়ে এই শৈলশহর জেগে থাকে ঘোড়ার খুরের নালের শব্দেHorses drive the livelihood of many families! Currently, horse riding is the center of attraction in the hill town.

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১১৫ সময় দেখুন


Last Updated:

Darjeeling Tourism:এবার পাহাড়ের রানি দার্জিলিংয়ে গিয়ে ঘোড়ার পিঠে চেপে পাহাড়ি রাস্তায় ঘুরে আসুন। দেখবেন এই অভিজ্ঞতা সারা জীবনের জন্য মনে দাগ কেটে যাবে।

X

দার্জিলিঙে

দার্জিলিঙে ঘোড়ার সাওয়ারি

সুজয় ঘোষ, দার্জিলিং: দার্জিলিং নামটা শুনলেই মনের মধ্যে যেন এক নস্টালজিয়া জেগে ওঠে। চারিদিকে সারি সারি পাহাড় চা বাগান এবং জঙ্গলে ঘেরা এই জায়গা বরাবরই মুগ্ধ করে পর্যটকদের। এই শৈল শহরে দাঁড়িয়ে একদিকে যেমন বরফের চাদরে মোড়া কাঞ্চনজঙ্ঘাকে দুচোখ ভরে দেখা যায় তেমনি টাইগার হিল এ দাঁড়িয়ে সবচেয়ে সুন্দর সূর্যোদয়ের সাক্ষী হওয়া যায়। এই অভিজ্ঞতা কখনও ভোলার নয়। তবে দার্জিলিং-এর বুকে আজও আট থেকে আশি সকলের পছন্দের তালিকায় রয়েছে ব্রিটিশ আমলের সেই ঘোড়ার সাওয়ারি।

অনেকে অনেক ভাবেই দার্জিলিং ঘুরে থাকেন, তবে এই ঘোড়ার পিঠে উঠে দার্জিলিং শহরকে দেখার মজাটা যেন একটু আলাদা। এ যেন বাকি সব অভিযানের থেকে অনেকটাই রোমাঞ্চকর। গরম পড়তেই দার্জিলিং এর মল রোডে ঘোড়ার সাওয়ারির মজা নিতে ব্যস্ত পাহাড়ে ঘুরতে আসা পর্যটকেরা শুধু পর্যটক বললে ভুল হবে, স্থানীয়রাও চুটিয়ে আনন্দ করছেন এই হর্স রাইডিংয়ের। এই ঘোড়ার পিঠে চেপে দার্জিলিঙে মল রোড ঘুরছেন বহু হাজার হাজার মানুষ. সকলের কাছেই এই অভিজ্ঞতা তাদের ভ্রমণের আনন্দ দ্বিগুণ করে দেয় । এই ঘোড়াগুলোই পেট চালাচ্ছে পাহাড়ের স্থানীয় বহু মানুষের। দার্জিলিং মল রোডেই রয়েছে একটি ঘোড়ার আস্তাবল যেখানে এই ঘোড়াগুলোকে খাওয়া দাওয়া, স্নান করানো, দলাইমলাই থেকে শুরু করে তাদের থাকার ব্যবস্থা সমস্তটাই রয়েছে। মল রোডে গেলে একবার হলেও চোখ পড়বে ব্রিটিশ আমলের এই আস্তাবলের দিকে। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা ফেন্দো ভুটিয়া জানান ব্রিটিশ আমল থেকে তিনি ঘোড়ার পিঠে পর্যটকদের চড়িয়ে ঘোরানোর কাজ করে আসছেন। বর্তমানে মোট কুড়িটির মতো ঘোড়া রয়েছে এবং পর্যটক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দা সকলেই দারুণ উপভোগ করে এই হর্স রাইডিং। এই কাজ করেই তিনি সংসার চালান।

আরও পড়ুন : নীলষষ্ঠীতে সন্তানের কল্যাণ ও মঙ্গলকামনায় কীভাবে বেলপাতা নিবেদন করবেন মহাদেবকে? কোন কোন ফুল লাগবে এই পুজোয়? জানুন

তাহলে এবার পাহাড়ের রানি দার্জিলিংয়ে গিয়ে ঘোড়ার পিঠে চেপে পাহাড়ি রাস্তায় ঘুরে আসুন। দেখবেন এই অভিজ্ঞতা সারা জীবনের জন্য মনে দাগ কেটে যাবে। দার্জিলিংয়ের প্রাণকেন্দ্র অর্থাৎ এই মল রোডে গেলেই দেখা মিলবে এই ঘোড়াগুলোর। সেখানেই কথা বলে ঘোড়ার পিঠে চেপে বেরিয়ে পড়ুন শৈলশহর ভ্রমণে। আপনার একটি ঘোরসওয়ারি হাসি ফোটাবে কিছু মানুষের মুখে।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/

Darjeeling Tourism: খাদের ধারের রেলিং থেকে পাকদন্ডী…ঘুম, সোনাদা, টুং পেরিয়ে এই শৈলশহর জেগে থাকে ঘোড়ার খুরের নালের শব্দে

Next Article

West Bengal news: ‘লাঠিচার্জ নয়, শান্তিপূর্ণ ভাবে পরিস্থিতি সামাল দিতে হবে’, চাকরিহারাদের বিক্ষোভ নিয়ে পুলিশ সুপারদের নির্দেশ এডিজি আইনশৃঙ্খলার



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর