ভিলহেলম গুস্টলফের আরোহীদের মধ্যে ছিল ১৭৩ জন ক্রু (যারা ছিল জার্মান নৌবাহিনীর অক্সিলিয়ারি সদস্য), ২টি ইউ-বোট ডিভিশনের ৯১৮ জন কর্মকর্তা, এনসিও ও নাবিক, ৩৭৩ জন নারী অক্সিলিয়ারি নৌবাহিনী সদস্য, ১৬২ জন আহত সৈন্য এবং ৮.৯৫৬ জন বেসামরিক নাগরিক। এদের মধ্যে ছিল জার্মান গুপ্ত পুলিশ সংস্থা ‘গেস্টাপো’র সদস্য, জার্মান সামরিক–বেসামরিক প্রকৌশল সংস্থা ‘অর্গানাইজেশন টডট’–এর সদস্য এবং সপরিবারে একদল নাৎসি দলীয় কর্মকর্তা। বর্তমান এস্তোনিয়া, লাতভিয়া, লিথুয়ানিয়া, পোল্যান্ড ও পূর্ব প্রাশিয়া থেকে এই যাত্রীরা এসেছিল।