সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
India on brink of historic Lord’s Test victory after Yastika Bhatia’s record-breaking century | Cricket News বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক পাভেলের এনজিওগ্রাম সম্পন্ন, একটি ব্লক শনাক্ত Thalapathy Vijay’s Fans Can Watch Jana Nayagan Without CBFC Cuts, Here’s How | Tamil Cinema News কালিয়াকৈরে অতি ভারী টানা বৃষ্টি বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি,বসতবাড়ি দোকান রাস্তায় পানি বন্ধী আসন্ন কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৫ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে সকলের দোয়া সমর্থন প্রত্যাশী আল ইসহাক রাব্বি হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু চীনে আঘাত হেনেছে টাইফুন ‘বাভি’, ভূমিধসে ফিলিপাইনে নিহত ১৭ জবিতে বাসের ওপর পড়ল গাছ, অল্পের জন্য রক্ষা তীব্র প্রতিবাদের মুখে বন্ধ হলো ইনস্টাগ্রামের ‘মিউজ ইমেজ’ মাদক পাচারে বাড়ছে নারীদের ব্যবহার

Delhi Accident Update: দুর্ঘটনার পর ১৯ কিলোমিটার দূরের হাসপাতালে কেন? দিল্লিতে আমলার মৃত্যুতে জালে BMW-র মহিলা চালক | দেশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৮ সময় দেখুন


যদিও দুর্ঘটনার পর ঘাতক গাড়িটির মহিলা চালক এবং তাঁর স্বামীর ভূমিকায় প্রশ্ন উঠতে শুরু করেছে৷ কারণ দুর্ঘটনার পর আহত ওই আমলা এবং তাঁর স্ত্রীকে দুর্ঘটনায় অভিযুক্ত ওই দম্পতিই হাসপাতালে পৌঁছে দেন৷ কিন্তু দুর্ঘটনাস্থলের কাছাকাছি কোনও হাসপাতালে না নিয়ে গিয়ে প্রায় ১৯ কিলোমিটার দূরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷

মৃত আধিকারিকের স্ত্রী অভিযোগ করেছেন, আমার স্বামীকে কাছাকাছি কোনও হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বার বার ওই মহিলাকে অনুরোধ করি৷ কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন৷ আমার স্বামীর অবিলম্বে চিকিৎসা শুরু করার প্রয়োজন ছিল৷ কিন্তু তা হয়নি৷ এমন কি, হাসপাতালে পৌঁছনোর পরেও দীর্ঘক্ষণ আমার স্বামীকে স্ট্রেচারে ফেলে রাখা হয়৷

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, যে হাসপাতালে আহত ওই আমলা এবং তাঁর স্ত্রীকে নিয়ে যাওয়া হয়, সেটির মালিক ঘাতক গাড়িটির মহিলা চালক এবং তাঁর স্বামীর পরিচিত৷ এর থেকেই পুলিশের সন্দেহ, প্রমাণ লোপাটের জন্য ওই হাসপাতালে যান অভিযুক্ত দম্পতি৷ খবর পেয়ে মৃত আমলার ছেলে ওই হাসাপাতালে গিয়ে তাঁর মাকে দিল্লির দ্বারকা এলাকায় একটি হাসপাতালে নিয়ে এসে ভর্তি করেন৷ যদিও মৃত্যু হয় আহত আমলা নভজ্যোৎ সিং-এর৷

মৃতের ছেলেও গতকাল প্রশ্ন তোলেন, কেন তাঁর বাবা-মাকে অত দূরের হাসপাতালে নিয়ে যাওয়া হল?

রবিবার রাতেই নিহত নভজ্যোৎ সিং-এর স্ত্রী পুলিশে অভিযোগ দায়ের করেন৷ সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে ৩৮ বছর বয়সি গগনদীপ সিং-কে৷ গগনদীপের বিরুদ্ধে বেপরোয়া ভাবে গাড়ি চালানো, প্রমাণ লোপাটের চেষ্টা, অনিচ্ছাকৃত খুনের মতো একাধিক ধারায় মামলা দায়ের করে পুলিশ৷

গতকাল দুপুরে স্ত্রী সন্দীপকে নিয়ে দিল্লির বাংলা সাহিব গুরুদ্বারে যান অর্থ মন্ত্রকের শীর্ষ আমলা নভজ্যোৎ৷ ফেরার পথে আর কে পুরমের কাছে মধ্যাহ্নভোজ সারেন তাঁরা৷ এর পর বাড়ির দিকে আসার সময় নভজ্যোতের মোটরসাইকেলে ধাক্কা মারে গগনদীপদের বিএমডব্লিউ গাড়িটি৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িটি এতটাই বেপরোয়া গতিতে চলছিল যে মোটরসাইকেলে ধাক্কার মারার পর গাড়িটি উল্টে যায়৷ গাড়ির ধাক্কায় বাঁ দিকে থাকা একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে নভজ্যোতের মোটরসাইকেলের৷ এর পরই রাস্তায় ছিটকে পড়েন নভজ্যোৎ এবং তাঁর স্ত্রী৷

দুর্ঘটনার পর অন্য একটি গাড়ির চালক নভজ্যোৎ এবং তাঁর স্ত্রীকে হাসপাতালে পৌঁছে দিতে রাজি হন৷ তাঁদের সঙ্গেই গাড়িতে ওঠেন গগনদীপ৷ অভিযোগ, কাছাকাছি কোনও হাসাপাতালে না নিয়ে গিয়ে তিনিই গাড়ির চালককে ১৯ কিলোমিটার দূরের ওই বেসরকারি হাসপাতালে যেতে বাধ্য করেন৷

এনডিটিভি-তে প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, ওই হাসপাতালের অন্যতম কর্ণধার গগনদীপের বাবা৷ যদিও হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে মুখ খোলেনি৷ প্রমাণ লোপাটের জন্যই গগনদীপ আহত আমলা এবং তাঁর স্ত্রীকে ওই হাসপাতালে নিয়ে গিয়েছিলেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ৷

বাংলা খবর/ খবর/দেশ/

Delhi Accident Update: দুর্ঘটনার পর ১৯ কিলোমিটার দূরের হাসপাতালে কেন? দিল্লিতে আমলার মৃত্যুতে জালে BMW-র মহিলা চালক



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom