Destructive Malware: আমেরিকার জনপ্রিয় সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের (Microsoft) নজরে এসেছে এক ক্ষতিকারক ম্যালওয়ার (Malware) সিস্টেম। মাইক্রোসফটই প্রথম এই ধরনের ক্ষতিকারক ম্যালওয়ার সিস্টেম ডিটেক্ট করেছে বৃহস্পতিবার। এই ধরনের ম্যালওয়ার সিস্টেমের টার্গেট হল ইউক্রেনের (Ukraine) বিভিন্ন ধরনের অর্গানাইজেশন। এর মধ্যে ইউক্রেনের সরকারি অর্গানাইজেশনও রয়েছে। মাইক্রোসফট কোম্পানির তরফে একটি পোস্ট করে জানানো হয়েছে যে, তারা লক্ষ্য করে দেখেছে যে, ইউক্রেনের বিভিন্ন ধরনের এজেন্সি এবং অর্গানাইজেশনের সিস্টেমে রয়েছে এক ক্ষতিকারক ম্যালওয়ার (Destructive Malware)। এই সকল অর্গানাইজেশন এবং এজেন্সি সরাসরি ইউক্রেন সরকারের সঙ্গে কাজ করে। এর ফলে এই ধরনের ম্যালওয়ার ইউক্রেন সরকারকে বিভিন্ন ধরনের সমস্যায় ফেলতে পারে।
জনপ্রিয় সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফট প্রথম এই ধরনের ক্ষতিকারক ম্যালওয়ার সম্পর্কে সতর্ক করেছে ইউক্রেন সরকারকে। তাদের নজরেই প্রথম পড়েছে যে ইউক্রেনের বিভিন্ন ধরনের অর্গানাইজেশন এবং এজেন্সির সিস্টেমের মধ্যে রয়েছে ক্ষতিকারক ম্যালওয়ার। এই সকল এজেন্সি এবং অর্গানাইজেশন ইউক্রেন সরকারের সঙ্গে সরাসরি কাজ করে। এর ফলে ইউক্রেন সরকার বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে। এর ফলে ইনফরমেশন টেকনোলজি ফার্ম সমস্যার মধ্যে পড়তে পারে, যারা পাবলিক এবং প্রাইভেট সেক্টরের জন্য ওয়েবসাইট ম্যানেজ করে। মাইক্রোসফটের নজরে ক্ষতিকারক এই ম্যালওয়ার সিস্টেম ধরা পরলেও, এটি কাদের কাজ সেই সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
আরও পড়ুন – সাবধান! ইনস্টাগ্রামে সতর্ক না হলে বিপদ, হ্যাকাররা যে কোনও মুহূর্তে টার্গেট করতে পারে
আমেরিকার জনপ্রিয় সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট প্রথম এই ম্যালওয়ার সিস্টেম ডিটেক্ট করে বৃহস্পতিবার। সেই ক্ষতিকারক ম্যালওয়ার বিভিন্ন ধরনের মাইক্রোসফটের প্রোডাক্ট এবং সার্ভিসের সরাসরি ক্ষতি না করলেও এটি সমস্যার সৃষ্টি করতে পারে। এর জন্য মাইক্রোসফটের তরফে সতর্ক করা হয়েছে ইউক্রেনের সরকারকে। কারণ তাদের দেশের বিভিন্ন এজেন্সি এবং অর্গানাইজেশনের সিস্টেমেই লক্ষ্য করা গিয়েছে ক্ষতিকারক ম্যালওয়ার সিস্টেম। ইউক্রেনের বিভিন্ন সরকারি ওয়েবসাইট এর জন্য ক্ষতিগ্রস্ত হতে পারে। এই বিষয়ে জানার পরে ইউক্রেন সরকার শুরু করেছে ইনভেস্টিগেশন।
আরও পড়ুন – সুরক্ষা দেবে ওমিক্রন-আতঙ্কে, হাতের কাছে থাকা দরকার এই ৭ গ্যাজেট
রয়টার্সের রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, ইউক্রেনের সিকিউরিটি অফিসিয়াল জানিয়েছে যে, শনিবার ইউক্রেন সরকারের নজরে আসে একটি হ্যাকার গ্রুপ যাদের লিঙ্ক রয়েছে বেলারুশ ইন্টেলিজেন্সের সঙ্গে। তাদের প্ল্যান একটি সাইবার অ্যাটাক করা। এর জন্য তারা ব্যবহার করেছে ক্ষতিকারক ম্যালওয়ার সিস্টেম। ইউক্রেনের বিভিন্ন ধরনের অর্গানাইজেশন এবং এজেন্সির সিস্টেম তাদের নজরে রয়েছে। এর মধ্যে ইউক্রেন সরকারের সঙ্গে যারা জড়িত তাদের ওপরে বেশি করে ফোকাস করা হয়েছে। ইউক্রেন সরকার এই বিষয়ে গুরুত্ব সহকারে তদন্ত শুরু করেছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।