মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Dev Birthday- Viral Video: ‘শিরায় শিরায় রক্ত, দেবের ভক্ত!’ দেবের জন্মদিনে অবাক কাণ্ড ঘটালেন ভক্তরা! তুমুল ভাইরাল ভিডিও | Dev Birthday

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১১২ সময় দেখুন



Last Updated:

Dev Birthday- Viral Video: দেবের জন্মদিন বলে কথা! কিছু একটা ধামাকাদার না হলে জমে? ভক্তরা আজ মন ভরিয়ে দিলেন দেবের! মুহূর্তে ভাইরাল ভিডিও

News18

কলকাতা: টলিউডের সুপারস্টার দেব! তাঁর ছবি মুক্তি মানেই হাউজফুল শো! আজ সেই সুপারস্টারের জন্মদিন বলে কথা! ৪২ পা রাখলেন দেব! অভিনেতার জন্মদিনে ভক্তদের ভিড় দেখলে চমকে যাবেন! ঠিক যেমন শাহরুখের জন্মদিনে ভক্তরা ‘মান্নাত’-এর সামনে ভিড় জমান শুধু এক ঝলক দেখার জন্য! আজ দেবের জন্মদিনেও যেন কলকাতার বুকে দেখা গেল সেই এক ছবি! দেবের জন্মদিনে দূর দূর থেকে এলেন ভক্তরা!

সদ্য মুক্তি পেয়েছে দেব অভিনীত ছবি ‘খাদান’! যদিও প্রথম দিকে সিনেমা হল পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন দেব! তবে সেই সমস্যার সমাধানও হয়ে গিয়েছে! আইনক্স থেকে গ্রাম বাংলার হলে রমরমিয়ে চলছে ‘খাদান’! কয়েক কোটি টাকার ব্যবসা করছে এই ছবি! যা বাংলা ছবির যাত্রাপথকে উন্নতির দিকে বেশ কয়েক ধাপ এগিয়ে দিল! দেবের জন্ম দিনে সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে! ভক্তদের নিয়ে কেক কেটে জন্মদিন পালন করতে দেখা গেল দেবকে!

আরও পড়ুন: সরষে, সোয়াবিন নাকি সূর্যমুখী তেল খাবেন? বহু রোগকে দূর করে এই তেল! জানুন

এদিন দেবের বাড়ির সামনে ভক্তদের জমায়েত চমকে দেওয়ার মতো! সকলে মিলে বলতে শুরু করলেন, “শিরায় শিরায় রক্ত, দেবের ভক্ত!’ যা শুনে দেব নিজেই চমকে গেলেন। সেই সঙ্গে উঠল ‘খাদান’ ‘খাদান’ নামের জয়ধ্বনি! সকলকে নিয়েই দেব আজ তাঁর জন্মদিন পালন করলেন! বাংলার সুপারস্টার দেব ‘খাদান’ ছবির মধ্য দিয়ে আরও একবার নিজেকে প্রমাণ করলেন!

বাংলা খবর/ খবর/বিনোদন/

Dev Birthday- Viral Video: ‘শিরায় শিরায় রক্ত, দেবের ভক্ত!’ দেবের জন্মদিনে অবাক কাণ্ড ঘটালেন ভক্তরা! তুমুল ভাইরাল ভিডিও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর