আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ বর্তমানে দক্ষিণ ওড়িশা ও ছত্তীসগড়ে অবস্থান করছে। টানা বর্ষণে দিঘা, শঙ্করপুর, তাজপুর, মান্দারমনির মতো পর্যটনস্থল গুলোর উপর ব্যাপক প্রভাব পড়ছে। শনিবার সকাল থেকেই আকাশ ভারী, সঙ্গে লাগাতার বৃষ্টিপাত। সূর্যের দেখা নেই, বাতাসে ভিজে ভাব, আর উত্তাল সমুদ্রের ঢেউ পর্যটকদের ভয় ধরিয়ে দিচ্ছে। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, আগামী দিনেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে।