Last Updated:
দিঘা,পূর্ব মেদিনীপুর: দিঘা মোহনার কাছেই সমুদ্রে ট্রলার ডুবি। অল্পের জন্য রক্ষা পেলেন ট্রলারে থাকা মৎস্যজীবীরা। উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন বোটের কর্মীরা। ট্রলারে থাকা ৯ মৎস্যজীবীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
গত বছর জুলাই মাসে দিঘা মোহনা থেকে আড়াই কিলোমিটার দূরে ট্রলার ডুবির ঘটনা ঘটে। দুর্ঘটনাগ্রস্ত ট্রলার ও ভুটভুটির ১৮ জন অন্য ট্রলারে চেপে, সাঁতরে প্রাণ বাঁচান। প্রতি বছরই বেশ কয়েকটি ট্রলার এবং ভুটভুটি দুর্ঘটনা কবলে পড়ে। কোটি-কোটি টাকার সম্পদ নষ্ট হয়। অভিযোগ, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বার বার ড্রেজিংয়ের কথা বলা হলেও কাজের কাজ হয়নি।
পঙ্কজ দাশ
Kolkata,West Bengal
January 18, 2025 12:01 AM IST
Next Article
Tourism: জানেন কি পশ্চিমবঙ্গেই রয়েছে দূষণমুক্ত দ্বীপ? কলকাতা থেকে ঢিল ছোঁড়া দূরত্ব, ঘুরে আসুন আপনিও