মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Digha Rathayatra: দিঘায় মমতা, ভিড় নিয়ে চ্যালেঞ্জ শুভেন্দুর! রথযাত্রায় সম্মানের লড়াই, শেষ হাসি হাসবেন কে?

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১৩৩ সময় দেখুন


Last Updated:

জাঁকজমকের দিক থেকে অনেকটাই এগিয়ে দিঘার রথযাত্রা৷ বলা ভাল, শুক্রবার গোটা রাজ্যের নজরই থাকবে সৈকত শহরে৷

News18News18
News18

জগন্নাথ মন্দির তৈরি হওয়ার পর প্রথমবার দিঘায় রথযাত্রা৷ নিজে উপস্থিত থেকে সেই রথযাত্রার যাবতীয় প্রস্তুতির উপরে নিজে নজরদারি রাখছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দিঘার জগন্নাথ মন্দির নিয়ে যেভাবে পর্যটকদের কৌতূহল বেড়েছে, তাতে দিঘায় রথযাত্রাকে কেন্দ্র করেও মানুষের ঢল নামার কথা৷ ভিড় সামলে সুষ্ঠু ভাবে দিঘার রথযাত্রা শেষ করাই এখন প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ৷

কিন্তু দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর থেকেই তা রাজ্য রাজনীতির অন্যতম গরম ইস্যু হয়ে উঠেছে৷ ফলে, ব্যতিক্রম নয় দিঘার রথযাত্রাও৷ রথযাত্রার আগেই ভিড় নিয়ে মুখ্যমন্ত্রীকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ এ যেন অনেকটা দুর্গাপুজোয় কলকাতার নামজাদা পুজো কমিটিগুলির মধ্যে ভিড়ের লড়াইয়ের মতো৷

শুক্রবার দুপুরে যখন মুখ্যমন্ত্রী দিঘায় রথের দড়িতে টান দেবেন, তখন কলকাতায় সেন্ট্রাল অ্যাভিনিউতে একটি রথযাত্রার কর্মসূচিতে যোগ দেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ বিরোধী দলনেতা নিজেই ইতিমধ্যে দাবি করেছেন, কলকাতাতেই তাঁর রথের কর্মসূচিতে এক লক্ষ মানুষের ভিড় হবে৷ কলকাতার পর পূর্ব মেদিনীপুরের মেচেদা এবং তমলুকেও রথযাত্রার মিছিলে যোগ দেবেন বিরোধী দলনেতা৷

বলার অপেক্ষা রাখে না, জাঁকজমকের দিক থেকে অনেকটাই এগিয়ে দিঘার রথযাত্রা৷ বলা ভাল, শুক্রবার গোটা রাজ্যের নজরই থাকবে সৈকত শহরে৷ দিঘার রথযাত্রার ব্যবস্থাপনায় যাতে কোনও খামতি না থাকে তা নিশ্চিত করতে রাজ্যের বেশ কয়েকজন মন্ত্রীকে দিঘা নিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী৷ ভিড় এবং যানজট সামাল দিতে দিঘায় দায়িত্বে থাকবে কলকাতা পুলিশও৷ পদপিষ্ট হওয়ার মতো ঘটনা এড়াতে দিঘায় পুলিশকে বাড়তি সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন, রথের দিন সকাল থেকে ভক্তদের জন্যও মন্দির খোলা থাকবে৷ সকাল ৯টা থেকে শুরু হবে পুজো৷ দুপুর আড়াইটে থেকে গড়াবে রথের চাকা৷ বিকেলের মধ্যেই মাসির বাড়ি পৌঁছে যাবেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা৷ কিন্তু ভিড়ের লড়াইয়ে শেষ পর্যন্ত বিরোধী দলনেতা দিঘার রথযাত্রাকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন কি না, সেটাই দেখার৷



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর