গত বুধবার সস্ত্রীক দিল্লি এসেছেন দিলীপ। কেন্দ্রীয় নেতৃত্বের ডাকে দিল্লি আসছেন বলে আগে শোনা গেলেও সূত্রের খবর, তিন দিনের দিল্লি সফরে বিনোদ তাওড়ে-সহ হাতেগোনা কয়েকজনের সঙ্গেই দেখা করতে পেরেছেন তিনি। আগামিকাল সকালেই কলকাতায় ফেরার কথা। নির্দিষ্টভাবে কার কার সঙ্গে দেখা হল, তা জানতে চাওয়া হলে, প্রশ্ন এড়িয়ে যান পশ্চিমবঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। জানান, বন্ধু-বান্ধব, পার্টি, নেতৃত্ব বহু লোকের সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে। নতুন দায়িত্বে দেখা যাবে? সেই প্রশ্নের উত্তরে দিলীপ জানান, ‘সেটা পার্টি ঠিক করবে। দেখা যাক।’ দলের ঐক্যের প্রশ্নে দিলীপ ঘোষ বলেন, ” দল শক্তিশালী হচ্ছে, পুরনো কর্মীরাও সক্রিয় হচ্ছেন। যত নির্বাচন এগোবে, আরও দেখতে পাবেন।”
প্রসঙ্গত, শুক্রবারই সমাজমাধ্যমে শমিক ভট্টাচার্যর সঙ্গে নিজের ছবি দিয়ে দলের ঐক্য নিয়ে পোস্ট করেছেল দিলীপ ঘোষ। সেই পোস্টের প্রসঙ্গে তিনি বলেন, ” দরকার হলে, পার্টি চাইলে আমি সব জায়গায় গিয়ে পুরনোদের বলব , সবাই একসঙ্গে লাগুন। রাজ্য সভাপতি নিজে জেলায় জেলায় যাবেন। যা পদ্ধতি সেইভাবে সকলকে সক্রিয় করবেন। শমীকদা পুরনো কর্মী। সবাইকে চেনেন। তাঁর সঙ্গে সবার সম্পর্ক আছে। সেই জন্য অসুবিধা কিছু হবে না।”
নতুন-পুরনো দ্বন্দ্বের প্রসঙ্গে দিলীপ বলেন, ”নতুন-পুরনো দ্বন্দ্ব নেই। বেশি লোক একসঙ্গে এসে গেলে, তাঁদের জায়গা অ্যাডজাস্ট করতে একটু সময় লাগে। হঠাৎ পার্টি বেড়েছে। হঠাৎ বহু লোক চলে এসেছে। সেই জন্য কিছু সমস্যা হয়েছিল। তা ধীরে-ধীরে, চলতে-চলতে ঠিক হয়ে যাবে।”
শুভেন্দু অধিকারীর কাশ্মীর মন্তব্য প্রসঙ্গে দিলীপ বলেন, ” কমেন্ট আমি করি বা অন্য কোনও নেতা করুন, সেটা পার্টির মধ্যে সিস্টেম আছে দেখার। রাজ্যের নেতৃত্ব আছেন। আমাদের বর্তমান রাজ্য সভাপতি যথেষ্ট যোগ্য এবং অভিজ্ঞ। তিনি এটা বিচার করবেন। যদি পার্টি লাইনের বাইরে কিছু হয়, তাহলে তারা সতর্ক করবেন।”
কলেজে ছাত্রী, মহিলা নিগ্রহের ঘটনায় দিলীপ ঘোষের বক্তব্য, ” সারা পশ্চিমবঙ্গে মহিলারা নিগৃহীত হচ্ছে। কলেজ ইউনিভার্সিটি মহিলাদের ত্রাসের জায়গা হয়ে গিয়েছে। কারও সুরক্ষা নেই।”
Kolkata,West Bengal
July 11, 2025 10:25 PM IST
Dilip Ghosh: দিল্লির সি আর পার্কের কালীবাড়িতে সস্ত্রীক পুজো, নতুন দায়িত্বে দিলীপ? জল্পনা তুঙ্গে