সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

Divya Kakran announces divorce: সাইনা-কাশ্যপের পর এবার দিব্যা কাকরান, ইনস্টাগ্রামে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করলেন ভারতীয় কুস্তিগীর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৩১ সময় দেখুন


Last Updated:

Divya Kakran announces divorce: দিব্যা কাকরান নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে এই তথ্য জানিয়েছেন। দিব্যা ভারতের জন্য এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমসে পদক জিতেছিলেন। তিনি বেশ কয়েকবার ‘ভারত কেসরি’ সম্মানও পেয়েছেন।

বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা দিব্যা কাকরানেরবিবাহবিচ্ছেদের কথা ঘোষণা দিব্যা কাকরানের
বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা দিব্যা কাকরানের

নয়াদিল্লি: দেশের ক্রীড়ামহল এখনও সাইনা নেহওয়াল এবং পারুপল্লী কাশ্যপের বিবাহবিচ্ছেদের খবর থেকেই বেরোতে পারেনি, এর মধ্যেই মহিলা কুস্তিগীর দিব্যা কাকরানের (Divya Kakran) বিবাহবিচ্ছেদের খবর পাওয়া গেল। দিব্যা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে এই তথ্য জানিয়েছেন। দিব্যা ভারতের জন্য এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমসে পদক জিতেছিলেন। তিনি বেশ কয়েকবার ‘ভারত কেসরি’ সম্মানও পেয়েছেন।

দিব্যা কাকরান ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘‘আমি দিব্যা কাকরান। আমি আপনাদের সঙ্গে কিছু ব্যক্তিগত কথা শেয়ার করতে চেয়েছিলাম। আমি সম্প্রতি আমার স্বামী সচিন প্রতাপ সিং-এর সঙ্গে ডিভোর্স নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটি আমার জীবনের সবচেয়ে কঠিন সময়গুলির মধ্যে একটি ছিল। অনেক ব্যথা ছিল… কিন্তু এর সঙ্গে এমন কিছু মুহূর্তও এসেছে, যেগুলি সম্পর্কে আমি অজানা ছিলাম।’’

দিব্যা কাকরান দেশের সবচেয়ে সফল মহিলা কুস্তিগীরদের মধ্যে একজন। তিনি দেশ-বিদেশে প্রচুর পদক জিতেছেন। ‘ভারত কেসরি’ ছিলেন কিন্তু ব্যক্তিগত জীবনে অনেকটাই জটিলতায় জড়িয়ে পড়েছেন। দিব্যা কাকরান-এর ইনস্টাগ্রাম স্টোরি সেটাই স্পষ্ট করে। তিনি সোমবার পোস্ট করা এই স্টোরিতে লিখেছেন, ‘‘এটা এমন একটি বিষয় নয় যা আমি সহজে শেয়ার করি, কিন্তু আমি মনে করেছি যে আপনাদেরও এটা জানা উচিত। শেষ পর্যন্ত আপনার সমর্থন (দূর থেকে হলেও), আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমি ধীরে ধীরে ঠিক হচ্ছি। আমি এখন এই নতুন শুরুকে সম্মান এবং আশা-সহ গ্রহণ করতে শিখছি।’’

দিব্যা কাকরান আরও লেখেন, ‘‘জীবন কখনও কখনও এমন মোড় নেয়, যার সম্পর্কে আমরা ভাবতেও পারি না। আমি সত্যিটা মেনে নিয়েছি ৷ আমি এখন সুস্থ হচ্ছি। এখনও আমার পা স্থির করার চেষ্টা করছি। এবং হ্যাঁ, আমি এই পুরো যাত্রায় অনেক কিছু শিখেছি, যা আগে কখনও কল্পনা করিনি।’’

দিব্যা কাকরান ভারতের হয়ে এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ (২০২০, ২০২১)-এ দুটি সোনা এবং কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ (২০১৭)-এ সোনা জিতেছিলেন। এছাড়া তিনি ২০১৮ এশিয়ান গেমসে ব্রোঞ্জ মেডেল জিতেছিলেন। কমনওয়েলথ গেমস (২০১৮, ২০২২)-এও তাঁর নামে দুটি ব্রোঞ্জ পদক রয়েছে।

বাংলা খবর/ খবর/খেলা/

Divya Kakran Divorce: সাইনা-কাশ্যপের পর এবার দিব্যা কাকরান, ইনস্টাগ্রামে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করলেন ভারতীয় কুস্তিগীর



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর