মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

diwali-2022-best-gift-ideas-with-prices-starting-at-rs-500-check-fun-ideas | ৫০০ টাকা থেকেই হাতে তুলে দেওয়া যাবে খুশির টুকরো, এই দীপাবলি জমিয়ে তুলুন গ্যাজেটের আলোয় – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ১২৩ সময় দেখুন
diwali-2022-best-gift-ideas-with-prices-starting-at-rs-500-check-fun-ideas | ৫০০ টাকা থেকেই হাতে তুলে দেওয়া যাবে খুশির টুকরো, এই দীপাবলি জমিয়ে তুলুন গ্যাজেটের আলোয় – News18 Bangla


Diwali Gifts: কে বলে দীপাবলী খালি আলোর উৎসব। দীপাবলী মানে উপহারের বর্ষাও। তবে প্রিয়জনের জন্য উপহারের কেনাকাটা শুরু করে দিতে হবে আগেই। কিন্তু টেকপ্রেমীদের কি সাধারণ উপহারে মন ভরবে?

চিন্তার কিছু নেই। টেকপ্রেমীদের কথা মাথায় রেখেই থাকল নানা বাজেটের উপহারের আইডিয়া।

Realme Buds 2 Neo (৪৯৯ টাকায়) – কোনও টেকপ্রেমীই ভাল একটা ইয়ারবাড কখনও হাতছাড়া করে না। তবে সেটা যে ব্লু টুথ-ওয়ালা হতে হবে, তা কিন্তু না। Realme-র এই তারযুক্ত ইয়ারবাড প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য সবচেয়ে সস্তা টেক জিনিসগুলির মধ্যে একটি। দাম কম হলেও ১১.২ মিমি ড্রাইভার থেকে ভাল বেস আওয়াজের গ্যারান্টি দেওয়াই যায়।

Apple AirTag (২৯৯০ টাকায়) – আপনভোলা টেকপ্রেমীদের জন্য এমন উপহারের বিকল্প হয় না। আর Apple-এর দুনিয়ায় পা রাখতে এর থেকে সস্তার উপহারও হয় না। বেশ কিছু সেলে Apple AirTag মাত্র ২৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে। যে সব প্রিয়জনের মানিব্যাগ থেকে চাবি হারানোর আলাদাই দক্ষতা রয়েছে, তাঁদের এই Apple AirTag হারিয়ে ফেলা জিনিসটার অবস্থান সহজেই জানিয়ে দেবে।

আরও পড়ুন – Facebook-এ এই ভুলগুলি কখনও করেননি তো? সাবধান হন, নয় তো হাজত বাস পাক্কা

Google Nest Mini (দ্বিতীয় প্রজন্মের) (২৩৯৯ টাকায়) – বাজারে স্মার্ট স্পিকারের বন্যা দেখা দিলেও, প্রকৃত একটি স্মার্ট স্পিকার উপহার দিতে চাইলে Google Nest Mini-র (দ্বিতীয় প্রজন্মের) জুড়ি মেলা ভার। এটি অ্যান্ড্রয়েড এবং আইফোন উভয় ডিভাইসেই কাজ করে এবং স্মার্ট হোম ডিভাইসগুলি নিয়ন্ত্রণ করার জন্য একটি হাবের কাজ করে। টেক প্রেমীদের এমন উপহার পছন্দ না হয়ে যায় না।

Xiaomi Mi Smart Band 6 (২৪৯৯ টাকায়) – প্রিয়জনের যদি টেক আর শরীর, দুটোই প্রিয় হয় তবে Xiaomi Mi Smart Band 6 একটি দুর্দান্ত উপহারের বিষয় হতে পারে। এটি রক্তের অক্সিজেনের মাত্রা, হার্ট রেট, ক্যালোরি এমনকী ঘুমের সময়ও ট্র্যাক করে। Mi স্মার্ট ব্যান্ডের ক্যাপসুলের আকৃতির ডিজাইন ছোট বা মাঝারি মাপের হাতেও দারুন মানায়।

আরও পড়ুন – ইনবক্স মেমোরি ভর্তি হয়ে গিয়েছে? এক ক্লিকেই মুছে ফেলুন Gmail-র সব প্রোমোশনাল মেল, দেখে নিন কীভাবে

Mi Power Bank (১০৪৯ টাকায়) – রাস্তায় চলতে চলতে বা বেড়াতে গেলে ভাল এবং নির্ভরযোগ্য পাওয়ার ব্যাঙ্কের গুরুত্ব সব ভুক্তভোগীরই জানা। তাই সারাদিন মোবাইল ফোন নিয়ে পড়ে থাকা বন্ধু বা প্রিয়জনের মুখ খুশিতে ভরে দিতে এমন উপহারের দোসর মেলা ভার। ১০০০০mah পাওয়ারব্যাঙ্কটি পুরো চার্জ হয়ে থাকলে একটি ফোন কমপক্ষে তিনবার চার্জ করতে পারে।

realme 4K Smart Google TV Stick (৩৩৯৯ টাকায়) – realme 4K Smart Google TV Stick গুগলের গুগল টিভি অপারেটিং সিস্টেম দ্বারা চালিত এবং এতে Google Assistant-এর সুবিধা রয়েছে। realm-এর এই স্মার্ট টিভি ডংগলটি যাঁরা নতুন টিভি সেট না কিনেই স্মার্ট টিভি দেখার অভিজ্ঞতা খুঁজছেন তাদের জন্য একটি ভাল উপহার। সবথেকে বড় কথা হলে যে, এই স্মার্ট টিভি স্টিক কম দামের হলেও ৪কে রেজোলিউশনে সিনেমা বা ভিডিও স্ট্রিম করতে পারে।

Published by:Ananya Chakraborty

First published:

Tags: Diwali, Diwali 2022



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর