মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News বিএনপি-অঙ্গসংগঠনগুলোকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন

Donald Trump: পদত্যাগ করবেন ট্রাম্প? আজ রাতে হোয়াইট হাউজ থেকে কোন বড় ঘোষণা, গোটা বিশ্বে তুমুল জল্পনা | বিদেশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০৫ সময় দেখুন


Last Updated:

আজ রাতেই নাকি ফের হোয়াইট হাউজ থেকে বড় কোনও বার্তা দিতে পারেন ডোনাল্ড ট্রাম্প৷

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে জল্পনা৷ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে জল্পনা৷
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে জল্পনা৷

ভারত সহ বিশ্বের প্রায় সব দেশের উপরে চড়া শুল্ক বোঝা চাপিয়ে গোটা বিশ্ব অর্থনীতিকে টালমাটাল করে দিয়েছেন তিনি৷ বদলে দিয়েছেন কূটনৈতিক সম্পর্কের হিসেব নিকেশও৷ তার পর গত কয়েক দিন ধরেই হঠাৎ জনসমক্ষ থেকে উধাও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ এমন কি ট্রাম্পের স্বাস্থ্য তো বটেই, মার্কিন প্রেসিডেন্টের মৃত্যু জল্পনাতেও তোলপাড় হয়েছে বিশ্ব৷

এই পরিস্থিতিতে আজ রাতেই নাকি ফের হোয়াইট হাউজ থেকে বড় কোনও বার্তা দিতে পারেন ডোনাল্ড ট্রাম্প৷ হোয়াইট হাউজ থেকে এই খবর জানানোর পরই গোটা বিশ্ব জুড়ে কৌতূহল সৃষ্টি হয়েছে৷ ট্রাম্প বড় কোন ঘোষণা করতে পারেন, তারই আগাম অনুমান চলছে বিশ্ব জুড়ে৷ সেই জল্পনায় এমনও দাবি করা হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট নাকি আজ রাতেই পদত্যাগ ঘোষণা করতে পারেন৷ ট্রাম্পের পদত্যাগের সম্ভাবনার উপরে জোর দিচ্ছেন যাঁরা, নিজেদের যুক্তির স্বপক্ষে ট্রাম্পের ভঙ্গুর স্বাস্থ্যের যুক্তি দিচ্ছেন তাঁরা৷

গত ২৫ অগাস্ট শেষবার জনসমক্ষে দেখা গিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে৷ মার্কিন সরকারের সেই ক্যাবিনেট বৈঠকে ট্রাম্পের হাতে আঘাতের ছবিও ধরা পড়ে৷ হোয়াইট হাউজের প্রেস সচিব অবশ্য জল্পনা কাটাতে দাবি করেন, সারাদিন অসংখ্য মানুষের সঙ্গে করমর্দন করতে গিয়েই হাতে সামান্য সমস্যা অনুভব করছেন আমেরিকার প্রেসিডেন্ট৷ যদিও হোয়াইট হাউজের এই তত্ত্ব কতটা বিশ্বাসযোগ্য, তা নিয়ে প্রশ্ন থেকেই গিয়েছিল৷

ওই দিনের পর থেকেই জনসমক্ষে আর দেখা যায়নি মার্কিন প্রেসিডেন্টকে৷ আর তাঁর এই আচমকা অজ্ঞাতবাসের কারণে ট্রাম্পের স্বাস্থ্যের অবস্থা কেমন তা নিয়ে জল্পনা ছড়ায়৷ এমন কি সমাজমাধ্যমে ট্রাম্পের মৃত্যু নিয়েও চর্চা শুরু হয়ে যায়৷ ট্রেন্ডিং হয় ট্রাম্প ইজ ডেড হ্যাাশট্যাগ৷ গত ৩০ অগাস্ট ভার্জিনিয়ার গল্ফ কোর্সে অবশ্য ট্রাম্পকে একবার দেখা গিয়েছে বলে খবর৷ যদিও ট্রাম্পের নিন্দুকদের একাংশের দাবি, ট্রাম্পের মৃত্যু সম্ভাবনার গুজবে ইতি টানতেই মার্কিন প্রেসিডেন্টের মতো দেখতে কাউকে নাকি ইচ্ছাকৃত ভাবেই সামনে আনা হয়েছে৷

আর ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে এই জল্পনা থেকেই এমনও তত্ত্ব ছড়িয়ে দেওয়া হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট নাকি আজ রাতে নিজের অবসরও ঘোষণা করে ফেলতে পারেন৷ এই তত্ত্বের প্রচারকদের দাবি, ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্সকে প্রেসিডেন্ট পদে মনোনীত করা হতে পারে৷ যা রিপাবলিকানদের কৌশলেরই অঙ্গ৷ আবার অন্য একটি মহলের দাবি, নতুন করে আরও বেশ কিছু দেশের উপরে শুল্কের বোঝা বাড়াতে পারেন ট্রাম্প৷ সেই তালিকায় ভারতও থাকবে কি না, তা নিয়েও চর্চা চলছে৷ কারণ ট্রাম্পের হুঁশিয়ারিকে পাত্তা না দিয়ে রাশিয়া তো বটেই, গত কয়েকদিনে চিনের সঙ্গেও সম্পর্ক মজবুত করেছে নয়াদিল্লি৷

বাংলা খবর/ খবর/বিদেশ/

Donald Trump: পদত্যাগ করবেন ট্রাম্প? আজ রাতে হোয়াইট হাউজ থেকে কোন বড় ঘোষণা, গোটা বিশ্বে তুমুল জল্পনা



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর