শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

Drawing Competition: অশোকনগরে সন্তানদের সঙ্গেই বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন অভিভাবকরা | দক্ষিণবঙ্গ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৩২২ সময় দেখুন


Last Updated:

প্রতিদিন সন্তানকে শেখানোর দায়িত্ব সামলাতে হয় অভিভাবকদের। তবে এদিন নিজেদের সৃজনশীলতা প্রকাশের সুযোগ পেলেন অভিনব এক প্রতিযোগিতার মধ্যে দিয়ে

+

বসে

বসে আঁকো প্রতিযোগিতা

অশোকনগর, উত্তর ২৪ পরগণা, রুদ্র নারায়ণ রায়: এ যেন অনেকটা হাওয়া বদলের মত। কিছুক্ষণের জন্য হলেও সন্তানদের মতই ছোট হয়ে গেলেন অভিভাবকরা! তাদের সঙ্গেই মেতে উঠলেন প্রতিযোগিতায়।

প্রতিদিন সন্তানকে শেখানোর দায়িত্ব সামলাতে হয় অভিভাবকদের। তবে এদিন নিজেদের সৃজনশীলতা প্রকাশের সুযোগ পেলেন অভিনব এক প্রতিযোগিতার মধ্যে দিয়ে। সন্তানদের পাশাপাশি এদিন বাবা-মায়েরাও হাতে তুলে নিলেন ক্যানভাস ও রং পেন্সিল। সন্তানদের মোবাইল আসক্তি কাটানোর পাশাপাশি তাদের সঙ্গে অভিভাবকদের সম্পর্ক আরও দৃঢ় করতে এই অভিনব উদ্যোগ নিয়েছিল অশোকনগর ভারতী স্কুল। আয়োজন করা হয়েছিল অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের আঁকা প্রতিযোগিতা।

আরও পড়ুন: পদ্মার জলস্তর বাড়তেই বিচ্ছিন্ন যোগাযোগ! দেশে থেকেও ওরা যেন আলাদা

সন্তানদের সঙ্গে এভাবেই অভিভাবকরা যেন তাঁদের ফেলে আসা শৈশবে ফিরে গেলেন। এদিন দেখা যায়, ক্যানভাসে রঙিন কল্পনা ফুটিয়ে তুলতে ব্যস্ত সন্তানরা। কেউ এঁকেছে পাহাড়ের সৌন্দর্য, কেউ আবার গ্রাম বাংলার ছোট ছোট বিষয়কে তুলে ধরেছে। খুদে শিল্পীরা ফুল, সূর্য, পতাকা এঁকেও রীতিমত নজর কাড়ল। বাবা মায়েরা নানা ধরনের রঙে ভরিয়ে তুলল ক্যানভাস।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সংসারের প্রতিদিনের ঝক্কি সামলে সন্তানদের মানুষ করার পাশাপাশি তাঁরাও এদিন যেন কিছু সময়ের জন্য ফিরে পেলেন শৈশবের সেই ফেলে আসা আনন্দ। অনেকের মতে, এর আগে কখনও এমন প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাননি।  অভিভাবকদের মধ্যে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় ঘরের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। আর শিশুদের জন্য উপহার হিসাবে ছিল বিশেষ স্মারক। সব মিলিয়ে অভিনব এই প্রতিযোগিতা সাড়া ফেলে দিয়েছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর