শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

Durga Idol Making Problem: অতিরিক্ত বৃষ্টি হওয়ায় দুর্গা প্রতিমা তৈরি করতে সমস্যায় পড়ছেন প্রতিমা শিল্পীরা | দক্ষিণবঙ্গ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৮২৬ সময় দেখুন


Last Updated:

পাল পাড়ায় এইরকমই পরিস্থিতিতে কার্যত বাধ্য হয়ে বন্ধ রাখতে হয়েছে প্রতিমা তৈরির কাজ। শিল্পীরা জানিয়েছেন, বৃষ্টির কারণে চারিদিকে জল জমে থাকায় কাজে আসছে না শ্রমিকরা

+

বৃষ্টিতে

বৃষ্টিতে বেকায়দায় প্রতিমা শিল্পীরা

ফুলিয়া, নদিয়া, মৈনাক দেবনাথ: এই বছর দুর্গাপুজো বেশ খানিকটা এগিয়ে এসেছে। ফলে এই মুহূর্তে জোরকদমে প্রতিমা তৈরির কাজ চলছে কুমোরটুলিগুলোয়। কিন্তু টানা বৃষ্টিতে সমস্যায় পড়েছেন প্রতিমা শিল্পীরা। লাগাতার বৃষ্টিতে বহু জায়গায় জল জমে গিয়েছে। এই পরিস্থিতিতে নিচে জমা জল আর উপরে বৃষ্টির মধ্যে কোনরকমে প্লাস্টিকের ত্রিপল খাটিয়ে দুর্গা প্রতিমা রক্ষা করার লড়াই চালিয়ে যাচ্ছেন শিল্পীরা।

সেই ফাল্গুন-চৈত্র মাস থেকে অর্ডার আসার পর চলতি বছর প্রতিমা তৈরি কাজ শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই দুর্গা প্রতিমার কাঠামো তৈরি, বিচুলি বাঁধা এবং মাটি লাগানোর প্রাথমিক কাজ শেষ করে ফেলেছেন বেশিরভাগ শিল্পী। অনেকেই আবার জোরকদমে শুরু করেছেন পরের ধাপের কাজ। কিন্তু চলতি বছর বর্ষাকালে বৃষ্টিপাতের পরিমাণ ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় বারবার সেই কাজ ধাক্কা খাচ্ছে। সেভাবে রোদ না ওঠায় প্রতিমার মাটি শুকোচ্ছে না। এদিকে টানা বৃষ্টিতে অনেক জায়গাতেই জল জমে গিয়েছে। সব মিলিয়ে দুর্গাপুজোর পঞ্চাশ দিন আগে যথেষ্ট সমস্যায় পড়েছেন মৃৎশিল্পীরা।

আর‌ও পড়ুন: পুজোর উপহার! শারদৎসবের আগেই জলপাইগুড়িতে ঘরে ঘরে তিস্তার পরিশ্রুত জল

নদিয়ার ফুলিয়া বাস স্ট্যান্ড সংলগ্ন পাল পাড়ায় এইরকমই পরিস্থিতিতে কার্যত বাধ্য হয়ে বন্ধ রাখতে হয়েছে প্রতিমা তৈরির কাজ। শিল্পীরা জানিয়েছেন, বৃষ্টির কারণে চারিদিকে জল জমে থাকায় কাজে আসছে না শ্রমিকরা। পাশাপাশি হাঁটু জল ভেঙে পুজোর আয়োজকরাও অর্ডার দিতে আসতে চাইছে না। সব মিলিয়ে অতিরিক্ত বৃষ্টির কারণে ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কায় ভুগছেন প্রতিমা শিল্পীরা।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

এই বৃষ্টির কারণে শুধুমাত্র দুর্গা প্রতিমা নয়, তার আগে হতে চলা বিশ্বকর্মা মূর্তি তৈরির কাজও ধাক্কা খাচ্ছে। এই অবস্থায় কী করবেন তা নিয়ে কার্যত দিশেহারা অবস্থা। এই ঘটনায় প্রতিমা শিল্পীদের অনেকে ১২ নম্বর জাতীয় সড়ক কর্তৃপক্ষের গাফিলতির দিকে আঙুল তুলেছেন। তাঁদের অভিযোগ, উপযুক্ত নিকাশি ব্যবস্থা না করায় জাতীয় সড়কের সমস্ত জল নিচের আন্ডার পাসে এসে পড়ছে। সেখান থেকে রাস্তা টপকে যাচ্ছে একটি ডোবাতে। সেই ডোবা ছাপিয়ে নোংরা জল প্রবেশ করেছে পাল পাড়ায়। এখানেই প্রায় ২০-২৫ ঘর মৃৎশিল্পীর বসবাস। এই জল পাড় হয়েই স্কুল থেকে শুরু করে হাসপাতাল সর্বত্র যাতায়াত করতে হচ্ছে বাসিন্দাদের। এই অবস্থায় প্রতিমা তৈরির কাজ ব্যহত হওয়ার পাশাপাশি অসুখবিসুখে আক্রান্ত হওয়ার ভয়‌ও পাচ্ছেন মৃৎশিল্পীরা।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

Durga Idol Making Problem: প্লাস্টিক ত্রিপলের ভরসায় দুর্গতিনাশিনী! অতিরিক্ত বৃষ্টিতে বেকায়দায় প্রতিমা শিল্পীরা



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর