বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :

Durga Puja 2022 | পুজোর ফ্যাশনের সম্ভার নিয়ে ‘বহুরূপী শান্তিনিকেতন’ – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৯ সময় দেখুন
Durga Puja 2022 | পুজোর ফ্যাশনের সম্ভার নিয়ে ‘বহুরূপী শান্তিনিকেতন’ – News18 Bangla


ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং বিজয়া দশমী, প্রত্যেকটি উপলক্ষের জন্য আলাদা আলাদা চোখ ধাঁধানো পোশাকে ভরে উঠেছে অভিষেক রায়ের বুটিক ‘বহুরূপী শান্তিনিকেতন’। তাঁর শিল্প সম্ভারের আস্তানায় পৌঁছে গেল News18 Bangla। ফ্যাশন ডিজাইনারের পোশাকে সেজে উঠলেন অভিনেতা গৌরব রায়চৌধুরী।

প্রসঙ্গত, কোথাও থিম পুজো তো কোথাও সাবেক পুজো – শহর বা শহরাঞ্চল, গাঁ গঞ্জ এক কথায় এই উৎসব নিয়ে বাঙালির উৎসাহের কোনও অন্ত নেই। তবে ২০২০ এবং ২০২১ সালে করোনার চোখ রাঙানির  জন্য সেভাবে মানুষ পুজোর দিন উপভোগ করতে পারেনি। বহু পুজো হয়েছে শুধুই রীতি মেনে, কোনও জাঁকজমক ছাড়া। ফলে এ বছর করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী থাকলেও মানুষের মধ্যে পুজো নিয়ে মানুষের আবেগ, উন্মাদনা অনেকটাই বেশি। দু’বছর পুজো হয়েছে নামমাত্র। ফলে এ বারে কমর বেঁধে নেমে পড়েছে পুজো কমিটিগুলি।

সপ্তমী (Maha Saptami) , অষ্টমী (Maha Ashtami), নবমী (Maha Nabami), দশমী (Dashami), দুর্গা আবাহন থেকে বিসর্জনের রীতি-রেওয়াজ এই চারদিন ভক্তিভরে পালন করা হয় দেশ জুড়েই। নবপত্রিকা স্নান (Nabapatrika Snan), দেবীর অসুর বধ, কুমারী পুজো (Kumari Pujo), সন্ধিপুজো (Sandhi Pujo), নবমীর ভোগ (Dur Puja Bhog) পরিশেষে দশমীতে প্রতিমা নিরঞ্জন (Durga Puja Immersion) , পল অনুপল দুর্গাই যেন জুড়ে দেন বাঙালিকে। আলোর বেণু বাজতেই প্রবাসীরা ব্য়াগ গোছাতে শুরু করে দিয়েছেন। গত দু-বছর যাঁরা করোনার কারণে বা়ড়িতে ফিরতে পারেননি, তাদের টিকিট কাটা সারা, এখন শুধুই শহরে ফেরার অপেক্ষা।

Published by:Aryama Das

First published:

Tags: Durga Puja 2022, Puja fashion 2022



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর