বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের IND vs NZ 4th ODI: Pacer who took 5 wickets in 5 balls added to New Zealand squad | Cricket News Inside Anirudh Ravichander And Kavya Maran’s Dreamy Greece Wedding আগামী ৬ মাসের মধ্যে নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’ এআই গড, সুপার ইন্টেলিজেন্স এবং মানবসভ্যতার ভবিষ্যৎ: সংকট, দ্বন্দ্ব ও রূপরেখা বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

Durga Puja 2023 Fashion: গিরগিটির মতো রং বদলানো শাড়ি, পুজোয় এবার হিট! কোথায় পাবেন, দাম কত?

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৮ সময় দেখুন
Durga Puja 2023 Fashion: গিরগিটির মতো রং বদলানো শাড়ি, পুজোয় এবার হিট! কোথায় পাবেন, দাম কত?


কলকাতা: শাড়ি শুধুই পরিধান নয়। শাড়ি আসলে আবেগ। সারা ভারতের বিভিন্ন স্থানে তৈরি হয় বিভিন্ন রকমের শাড়ি। তার সঙ্গে বোনা থাকে শিল্পীর হাতের উৎকর্ষ। এক এক প্রদেশের এক এক ইতিহাস, সবই সুতোর টানে গাঁথা হয় শাড়ির গায়ে।

এমনই এক বিস্ময়কর শাড়ি এবার তৈরি হয়েছে তেলঙ্গানায়। বহু বছর ধরেই তাঁতের শৈল্পিক দক্ষতা বিশ্বের কাছে তুলে ধরছেন এই রাজ্যের শিল্পীরা। স্থানীয় সিরিসিল্লা তন্তুবায় নল্লা বিজয়ও মাঝে মধ্যে এমন বিস্ময়কর শাড়ি তৈরি করে তাক লাগিয়ে দেন। এবার তিনি এমন একটি শাড়ি তৈরি করেছে যা, গিরগিটির মতো রঙ পরিবর্তন করে। সম্পূর্ণ তাঁতে বোনা এই শাড়িটি একবার দেখলে চোখ ঝলসে যেতে বাধ্য। সম্প্রতি তেলঙ্গানার মন্ত্রী কেটিআর এই শাড়িটি উন্মোচন করেছেন।

রং বদলানো সেই শাড়ি রং বদলানো সেই শাড়ি

আরও পড়ুন: রোজকার খাবারে অত্যধিক নুন খান ভারতীয়রা, নয়া রিপোর্টে বড় বিপদের আশঙ্কা

কালরত্ন পুরস্কারপ্রাপ্ত তাঁতি নল্লা বিজয় কুমার। তাঁর পারিবারিক পেশা তাঁতে শাড়ি বোনা। সিরিসিল্লার বাসিন্দা বিজয়ের বাবা প্রয়াত নল্লা পরমধামুলুও একজন নামী তাঁত শিল্পী ছিলেন। তিনি এমন শাড়ি তৈরি করেছিলেন যা একটি দেশলাইয়ের বাক্সের ভিতর ভাঁজ করে রেখে দেওয়া যায়। যেন শাড়ি নয়, রূপকথা।

সেই উত্তরাধিকার অব্যাহত রেখেছেন বিজয়ও। এবার তিনি এমন একটি শাড়ি তৈরি করেছেন, যেটির উপর আলো পড়লে এক একবার এক এক রকম রঙের দেখতে লাগে। সম্প্রতি তেলঙ্গানা সচিবালয়ে এই গিরগিটি শাড়ির আবরণ উন্মোচন করা হয়। রাজ্যের মন্ত্রী কেটিআর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি নল্লা বিজয়ের শৈল্পিক প্রতিভার প্রশংসা করেছেন।

আরও পড়ুন: কিছু খেলেই বুকজ্বালা করে? অ্যাসিডিটি ও গ্যাসের সমস্যা নির্মূল করবে এই চেনা সবজি

বিজয় জানান, এই শাড়িটি তৈরি করতে ৩০ গ্রাম সোনা, ৫০০ গ্রাম রুপোও বিভিন্ন রঙের রেশম সুতোর ব্যবহার করা হয়েছে। আড়ে ৪৮ ইঞ্চি, বহরে ৬.৩০ মিটার শাড়িটির ওজন ৬০০ গ্রাম। সম্পূর্ণ শাড়িটি তৈরি করতে খরচ হয়েছে ২ লক্ষ ৮০ হাজার টাকা।

প্রখ্যাত ব্যবসায়ী দুরাপুদি বিষ্ণু এই বিশেষ শাড়িটির বরাত দিয়েছিলেন। অতীতে, বিজয় এমন আরও শাড়ি তৈরি করেছেন। এর আগে একটি সুগন্ধী শাড়ি তৈরি করে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন। আগামী দিনে একটি শাড়ি তৈরির পরিকল্পনা করে ফেলেছেন বিজয়। তিনি জানান সেই শাড়িটিও হতে চলেছে বিস্ময়কর। দাম হতে পারে ২৫ লক্ষ টাকা।

Published by:Raima Chakraborty

First published:

Tags: Durga Puja 2023, Durga puja fashion 2023, Fashion, Saree



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর