মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Durga Puja 2023 Special: পুজোয় একটু মিষ্টি পোলাও আর কষা মাটন, শান্তিতে বসে কোথায় খাবেন? রইল কলকাতার সেরা সব রেস্তোরাঁর খোঁজ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ১২০ সময় দেখুন
Durga Puja 2023 Special: পুজোয় একটু মিষ্টি পোলাও আর কষা মাটন, শান্তিতে বসে কোথায় খাবেন? রইল কলকাতার সেরা সব রেস্তোরাঁর খোঁজ


কলকাতা: বাঙালির কাছে দুর্গাপুজো শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়। তারচেয়ে অনেক বেশি আনন্দের উদযাপন। এর একটা বড় অংশ জুড়ে থাকে খাওয়াদাওয়া; আমিষ এবং নিরামিষ— দুইয়েরই সমান কদর। পুজোর ক’দিন বাঙালির চাই জমিয়ে খাওয়া দাওয়া। এবার পুজোয় কোথায় কোথায় খেতে যাওয়া যেতে পারে কলকাতায়, দেখে নেওয়া যাক এক নজরে—

JW Marriott Kolkata—

২০ থেকে ২৪ অক্টোবর (ষষ্ঠী থেকে দশমী) এখানে চলবে বিশেষ উৎসব ‘মা দুর্গা’জ গ্রিফিন ওডিসি’। নিরামিষ ও আমিষের জয়জয়কার। সঙ্গে রয়েছে আনলিমিটেড বেভারেজ প্যাকেজ এবং কিডস বুফে।

ম্যারিয়টের পুজো স্পেশ্যাল খাবার ম্যারিয়টের পুজো স্পেশ্যাল খাবার

আরও পড়ুন: হাজার হাজার টাকার ওষুধ নয়, ডায়াবেটিস নিয়ন্ত্রণের নিখুঁত দাওয়াই কাঁচা কলা খান! অবিশ্বাস্য গুণ

Fairfield by Marriott Kolkata—

এখানেও ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত চলবে ‘পুজোরবাড়ি’ উৎসব। খাঁটি বাঙালি খাবারে নতুনত্বের খোঁজ।

The Westin Kolkata Rajarhat—

এদের উপহার ‘ঢাক ঢোল ধুনুচি ৪.০’। ষষ্ঠী থেকে দশমী কষা মাংস, বাসন্তী পোলাও-সহ লোভনীয় সব রাজকীয় খানাপিনার আয়োজন।

ওয়েস্টইনে পুজো স্পেশ্যাল খাবার ওয়েস্টইনে পুজো স্পেশ্যাল খাবার

Monkey Bar Kolkata—

এখানে ২০ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চলবে ‘পান্ডালস অফ চায়নাটাউন’। চায়নাটাউনের স্বাদে বাঙালির উৎসব যাপনে থাকছে ড্রাগন চিকেন, হট বেসিল উইংস-সহ অনেক পদ।

মাঙ্কি বারের খানাপিনা মাঙ্কি বারের খানাপিনা

Rendezvous-Altair—

ঐতিহ্যবাহী এবং আধুনিক ভারতীয় স্বাদের মেলবন্ধন। ভারতীয় স্বাদের সংমিশ্রণ। বার্মিজ খা সোয়ে চিকেন, মিসো টেম্পুরা ফিস বা ম্যাঙ্গালোরিয়ান চিকেন সুক্কার স্বাদে ডুব দিতে পারেন পুজোর ক’দিন। সঙ্গে রাখা যেতে পারে পেস্তা ফিলিং শ্রীকন্দ ক্রিম এবং কালজাম।

আরও পড়ুন: বাজারে হয়তো তাকিয়েও দেখেন না লাউ শাক, উপকার জানলে এখনই কিনতে ছুটবেন!

Crumb & co—

পুজোর ক’দিন মিষ্টি ছাড়া বাঙালির চলবে কী করে! তাই Crumb & Co. দিচ্ছে এক স্বর্গীয় আনন্দের হাতছানি। লেমন মেরিঙ্গু টার্ট, বাস্ক চিজকেক, চকোলেট অ্যান্ড রাস্পবেরি ডিলাইটের মতো হাজার পদ।

Homely Zest—

পুজোর আনন্দকে চিরাচরিত প্রথায় উপভোগ করতে চাইলে এখানে পাওয়া যেতে পারে খিচুড়ি এবং কুরকুরে বেগুন, মোচার কাটলেটের মতো লোভনীয় পদ।

Balaram Mullick & Radharaman Mullick—

খাঁটি বাঙালিয়ানার জন্য চাই বাঙালির মিষ্টি। তাই নলেন গুড়ের শাঁখ সন্দেশ, শারদীয়া সন্দেশের ভাণ্ডারে অবগাহন করা নিতান্ত প্রয়োজন।

Paprika Gourmet—

পেটুক বাঙালির জন্য এখানে রয়েছে দেশীয় স্বাদের ব্রেকফাস্ট প্ল্যাটার, গ্রেজিং প্ল্যাটার, রোজ গার্ডেন প্ল্যাটার-সহ অনেক কিছু।

The Mint Enfold—

যাঁরা খাওয়াদাওয়ার সঙ্গে সঙ্গে সমান গুরুত্ব দিতে চান স্বাস্থ্যকে তাঁদের জন্য সেরা গন্তব্য হতে পারে এটি।

The Bhawanipur House—

শুধু তো খাওয়াদাওয়াই নয়। সঙ্গে চাই দেদার আড্ডা। আর সেই পরিসরের জন্য সেরা ঠিকা এই রেস্তোরাঁ।

Yauatcha Kolakta—

সংস্থার নিজস্বতা এবং কলকাতার গন্ধ মিশিয়ে তৈরি হচ্ছে দুর্গাপুজোর নানা পদ।

Published by:Raima Chakraborty

First published:

Tags: Durga Puja 2023, Kolkata News, Resto puja 2023



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর